বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 79, 80, 81

বহু অবস্থাবিশিষ্ট(দূরবর্তী,স্থাপন,ন্যূনতম সমাবেশ) সিগনালের:79,80,81

many aspect(distant,implementation) signals implementation

বহু অবস্থাবিশিষ্ট দূরবর্তী সিগনালসমূহ: 79: (অ) কোন স্টেশনে বহু অবস্থাবিশিষ্ট দূরবর্তী সিগনাল সামনের স্টপ সিগনালটির অবস্থা সম্পর্কে চালককে আগাম সংবাদ দেওয়ার জন্য স্থাপন করা হয় এবং উহারা সতর্কতাজ্ঞাপক অথবা অবধানজ্ঞাপক অথবা পরিষ্কার অবস্থাজ্ঞাপক এই তিনটি অবস্থা প্রদর্শন করে। (আ) বহু অবস্থাবিশিষ্ট বাহুওয়ালা দূরবর্তী সিগনালগুলি উহাদের মাছের লেজের মত বাহু দ্বারা চিহ্নিত হয়। বাহুটির সামনের দিকে হলুদ রঙের উপর মাছের লেজের মত একটি কালো ডোরা দাগ এবং পিছনের দিকে সাদা রঙের উপর মাছের লেজের মত একটি কালো ডোরা দাগ থাকে। বহু অবস্থাবিশিষ্ট দূরবর্তী সিগনালসমূহ স্থাপনের সাধারণ নিয়ম কানুন: 80: (অ) একটি বাহু অবস্থাবিশিষ্ট দূরবর্তী সিগনালকে সংশ্লিষ্ট স্টপ সিগনালের পিছনে কমপক্ষে পূর্ণ গতিরোধকে দূরত্বে লাগাইতে হইবে। (আ) বিশেষ অবস্থায় কিংবা অনুমোদিত বিশেষ নির্দেশক্রমে আরো বেশি সংখ্যক বাঞ্চনীয় না হইলে,অপসারী জংশনে একটিমাত্র দূরবর্তী সিগনাল স্থাপন করা হইবে। (ই) কেন স্টেশনে অব্যবহৃত দূরবর্তী সিগনাল থাকিলে উহাকে সব সময় সতর্কতাজ্ঞাপক অবস্থায় রাখা হইবে। বহু অবস্থাবিশিষ্ট সিগনাল সমূহের ন্যূনতম সমাবেশ : 81: একটি ব্লক স্টেশনের প্রতিটি দিকে কমপক্ষে নিন্নলিখিথ বহু অবস্থাবিশিস্ট স্থায়ী সিগনলালগুলি থাকিবে। (অ) ‘এ’ শ্রেণীর স্টেশন : একটি ডিষ্ট্যান্ট একটিে হোম একটি স্টাটার (আ) : ’বি’ শ্রেণীর স্টেশন : (1) একটি আউটার একটি হোম অথবা অনুমোদিত বিশেষ নির্দেশক্রমে (2) একটি ডিষ্ট্যান্ট একটি আউটার (ই) জোড়া পথ (ডাবল লাইন) এলাকায় : প্রতিটি দিকে একটি করিয়া স্টাটার সিগনাল