ট্রেনের নিচে পটকা ফাটিলে চালকের কর্তব্য :74
কোন ট্রেনের নীচে পটকা ফাটিলে সংশ্লিষ্ট চালকের কর্তব্য: : 74 :
(অ) : কোন ট্রেনের নীচে পটকা ফটিবার সাথে সাথে সংশ্লিষ্ট চালক ট্রেনটিকে এইরূপ আয়ত্বে আনিবেন যাহাতে প্রয়োজন হইলে তিনি উহাকে তাৎক্ষাণিকভাবে দাঁড় করাইতে পারেন।ইহার পর তিনি প্রদর্শিত স্থায়ী সিগনাল অথবা হাত সিগনালের নির্দেশ দ্বারা পরিচালিত হইবেন।
(আ) : চালক যদি উক্ত স্থানে হাত সিগনাল বা অন্য কোন সিগনাল দেখিতে না পান, তাহা হইলে তিনি সাতে সাথেই তাহার ট্রেনটিকে দাঁড় করাইবেন । ইহার পর তিনি
(1) দিনের বেলায় এবং সম্মুখের পথটি পরিষ্কার ভাবে দৃষ্টিগোচর হইলে তাহার ট্রেনের গাতিবেগ কমাইয়া এমন সতর্কতার সহিত অগ্রসর হইবেন যাহাতে যে কোন নিষেধজ্ঞাপক সিগনাল বা প্রতিবন্ধকের নিকট ট্রেনটি দাঁড় করাইতে পারেন।
(2) নিদের বেলায় সংশ্লিষ্ট লাইনটি পরিষ্কারভাবে দৃষ্টিগোচর না হইলে , অথবা রাতের বেলায় বা অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়ায় একজন ইঞ্জিন ক্রু বা গার্ডের ট্রেনটির আগে আগে হাঁটিয়া দেখানো হাত সিগনাল অনুযায়ী ধীরে ধীরে ট্রেন সমেত অগ্রসর হইবেন এবং
(3) এই ভবে অগ্রসর হইতে হইতে প্রথম পটকা ফাটিবার স্থান হইতে প্রায় দেড় কিলোমিটার বা এক মাইল দূরে অগ্রসর হওয়ার পরেও যদি আর কোন পটকা না ফাটে অথবা অন্য কোন সিগনাল না দেখেন , তাহা হইলে চালক স্বাভাবিক গতিতে তাহার ট্রেনটি চালাইতে শুরু করিবেন।
(ঞ) : বহু অবস্থাবিশিষ্ট সিগনালের জন্য প্রযোজ্য অতিরিক্ত নিয়মাবলী: