বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 73

পটকা সিগনাল স্থাপনের পদ্ধতি :73

rules for setting detonator signal

রেলের উপর পটকা সিগনাল স্থাপনের পদ্ধতি : 73: ক্ষমতাপ্রাপ্ত অফিসাপর লাইনের উপর পটকা পাতিবার পদ্ধতি সংক্রান্ত প্রয়োজনীয় বিশেষ নির্দেশ জারী করিবার এবং কর্তব্যে নিয়োজিত রেল কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করিবার জন্য দায়ী থাকিবেন। আ:নি: 73 ক : লেবেল বা ব্র্যান্ড উপরের দিকে রাখিয়া পটকা লাইনের উপর বসানো হইবে এবং উহার আঁকড়া বাঁকা করিয়া রেলের মাথায় সহিত ভালোভাবে আটকািইতে হইবে। আ:নি: 73 খ : রেল লাইনের উপর পটকা পাতিবার দায়িত্বে নিয়োজিত সকল কর্মচারী নিশ্চিত করিবেন যে, পাতিয়া রাখা পটকাগুলির উপর দিয়া কোন ট্রেন যাইবার সাথে সাথে প্রয়োজনবোধে ঐ সকল পটকার পরিবর্তে নতুন পটকা লাগানো হইয়াছে। আ:নি: 73 গ : কোন মিক্সড গেজ লাইনে উল্লিখিত নিয়মাবলী অনুসারে পটকা সিগনাল ব্যবহার করার প্রয়োজন হইলে প্রত্রেক গেজের একটি মাত্র রেলের উপর অথবা উভয় গেজের সাধারণ (কমন) রেলটির উপর পটকাগুলিকে পাতিতে হইবে।