বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 71

ঝোড়ো বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পটকা সিগনাল :71

detonator signal for foggy or storm weather

অপরিষ্কার কুয়াশাচ্ছন্ন,অথবা ঝোড়ো আবহাওয়ার পটকা সিগনাল স্থাপনের নিয়ম: 71: (অ) : অপরিষ্কার কুয়াশাচ্ছন্ন, অথবা ঝোড়ো আবহাওয়ার কোন অগ্রসরমান ট্রেনের চালককে কোন স্টপ সিগনালের অবস্থান নির্দেশ করিতে হইলে স্টেশন মাষ্টার কর্তৃক নিযুক্ত একজন রেল কর্মচারী উক্ত সিগনাল হইতে কমপক্ষে 90 মিটার বা 100 গজ পিছনে পরপর 10 মিটার বা 10 গজ ব্যবধানে লাইনের উপর দুইটি পটকা স্থাপন করিবেন। (আ) স্টেশন মাষ্টার নিজস্ব বিবেচনায় (অ) অনুচ্ছেদে বর্ণিত ব্যবস্থা গ্রহণ করিবেন কিন্তু যে কোন কারণে যদি তিনি কমপক্ষে 180 মিটার বা 200 গজ দূর হইতে নির্ধারিত দৃষ্টিগোচরতা পরীক্ষা বস্তুটি (ভি,টি,ও) দেখিতে ব্যর্থ হন তাহা হইলে সর্বদা উক্ত ব্যবস্থা গ্রহণ করিবেন। (ই) এই উদ্দেশ্যে স্থাপিত এবং রাত্রিতে বাতি জ্বালানো কোন খুঁটি অথবা বিশেষ নির্দেশ দ্বারা নির্দিষ্ট কোন স্থায়ী সিগনালের দিনে বাহু এবং রাত্রিতে বাতি দৃষ্টিগোচরতা পরীক্ষা বস্তু হইতে পারিবে। আ: নি: 71 ক : রেলের উপর পটকা সিগনাল স্থাপনের স্থান নির্দেশ করিবার জন্য প্রত্যেক স্টেশনের সবচেয়ে বাহিরের সিগনাল হইতে কমপক্ষে 90 মিটার বা 100 গজ পিছনে সাদা রঙের খুঁটি থাকে। আ:নি: 71 খ : পটকা সিগনাল : অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন এবং ঝোড়ো আবহাওয়ায় পটকা সিগনাল নিয়মিত ব্যবহৃত সিগনালের (সা: নি:5) অতিরিক্ত হিসাবে ব্যবহৃত হইতে এবং সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার 12 টি পটকা সিগনাল সহ একজন প্রশিক্ষণপ্রাপ্ত রেল কর্মচারীকে পটকা সিগনাল নির্দেশক খুঁটির গোড়ায় প্রেরণ করিবেন। উক্ত কর্মচারী উপরোক্ত নিয়মে এই পটকাগুলি ব্যবহার করিবেন। টীকা : 180 মিটার বা 200 গজ দূরত্ব হইতে স্টেশন মাষ্টার যদি কোন সিগনাল দেখিতে না পান তাহা হইলে উপরোক্ত ব্যবস্থা পারিপালিত হইবে। আ:নি: 71 গ : স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে নিশ্চিত করিবেন যে, ফাটিয়া যাওয়া পটকাগুলির পরিবর্তে নূতন পটকা সংশ্লিষ্ট কর্মচারীর নিকট পাঠানো হইয়াছে। যদি সংশ্লিষ্ট কোন কর্মচারীকে কোন বিশেষ মেয়াদের জন্য বাহিরে রাখিবার প্রয়োজন দেখঅ দেয়, তাহা হইলে তাহাকে সতর্ক রাখা নিশ্চিত করিবার জন্য প্রতি তিন ঘন্টা অন্তর অথবা সম্ভব হইলে , অপেক্ষাকৃত কম সময় অন্তুর বদলী কর্মচারী দিবার ব্যবস্থা করিতে হইবে। আ:নি: 71 ঘ : আরো বিস্তারিত জানিবার জন্য প্রথম খন্ডের 8 পরিশিষ্ট দ্রষ্টব্য।