ট্রেনের সহিত ইঞ্জিন সংযুক্ত:7
ট্রেনের সহিত যুক্ত দুই বা ততোধিক ইঞ্জিনের চালকদের সিগনাল মানিয়া চলার নিয়ম: 7:
যখন একুট ট্রেনের সহিত দুই বা ততোধিক ইঞ্জিন লাগানো থাকে, তখন সিগনাল সমূহের প্রতি লক্ষ্য রাখা, তাহা মানিয়া চলা এবং ব্রেক ব্যবহার করার দায়িত্ব থাকিবে সর্ব সম্মুখের ইঞ্জিনের চালকের উপর। অন্যান্য ইঞ্জিনের চালকগণ সর্বসম্মুখের চালকের প্রতিটি সংকেতর প্রতি লক্ষ্য রাখিবেন ও সেই অনুযায়ী কাজ করিবেন এবং জরুরী অবস্থার ক্ষেত্রে তাহারা নিজ নিজ ব্রেক ব্যবহার করিয়া ট্রেন থামাইতে সহায়তা করিবেন।
আ:নি: 7(ক) চালকগণকে এই মর্মে নির্দেশ দেওয়া যাইতেছে যে , যখন কোন ট্রেনের সহিত দুইটি ইঞ্জিন লাগানো হয় তখন অতিরিক্ত ইঞ্জিনটিকে ট্রেনের শেষে লাগাইতে হইবে এবং ট্রেনটির দায়িত্বভার থাকিবে সামনের ইঞ্জিনের চালকের উপর।
(খ) স্থায়ী সিগনাল সমূহের বর্ণনা :
টীকা ঃ স্বয়ংক্রিয় , কালার লাইট , পজিশন লাইট এবং বহুঅবস্থা সিগনাল সমূহ নীচে বর্ণিত নিয়মাবলী ছাড়াও এই অধঘ্যায়ের ধারাসমূহে এবং নবম অধ্যায়ে আলোচিত হইয়াছে।