বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 66, 67

হাত সিগনাল :66,67

hand signal

হাত সিগনাল সম্বন্ধে জ্ঞান ও প্রয়োজনীয় সরঞ্জামাদি হাতে রাখা : 66: যে কোন প্রকারে শান্টিং পরিচালনা এবং ট্রেন চলাচলের কাজে নিয়োজিত কিংবা উহার সহিত জড়িত প্রত্যেক রেল কর্মীর অবশ্যই । (অ) হাত সিগনাল বিষয়ক সঠিক জ্ঞান এবং পরিষ্কার ধারণা থাকিবে, এবং (আ) কর্তব্যরত থাকা কালে হাত সিগনালের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি হাতে থাকিবে। আ: নি: 66 ক : প্রত্যেক কর্তব্যরত পয়েন্টসম্যানের কাছে অতি অবশ্যই এক জোড়া লাল ও সবুজ ঝান্ডা এবং লাল ও সবুজ আলো দেখাইবার উপযোগী একটি বাতি থকিতে হইবে। স্টেশনে হাত সিগনালের সরঞ্জামাদি : 67: স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে, তাহার স্টেশনে হাত সিগনালের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির যথেস্ট পরিমাণে সরবরাহ আছে। ব্রানার ফ্ল্যাগ সিগনাল: 68: ব্যানার ফ্ল্যাগ সিগনাল এক ধরণের অস্থায়ী বিপদজ্ঞাপক সিগনাল। একটি লাল কাপড়ের দুই মাথায় দুইটি খুঁটি লাগাইয়া এই সিগনালটি বানানো হয় এবং যে লাইনের জন্য প্রযোজ্য তাহার উপর আড়াআড়ি ভাবে ইহাকে বসানো হয়। ব্যানার ফ্ল্যাগ সিগনাল এমন আকারের হইবে যাহাতে নিরাপদ দূরত্ব হইতে চালক পরিষ্কার ভাবে ইহাকে দেখিতে পায়। এই সিগনাল শুধুমাত্র দিনের বেলায় ব্যবহৃত হইবে।