বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 58

অটোমেটিক সিগনাল ব্যতীত অন্যান্য সিগনালের নিকট ট্রেনের বিলম্ব কালে ট্রেন কর্মচারীদের কর্তব্য:58

responsibility of drivers for outside train(without CBI

অটোমটিক সিগনাল ব্যতীত অন্যান্য সিগনালের নিকট ট্রেনের বিলম্ব কালে ট্রেন কর্মচারীদের কর্তব্য: (অ) প্লাটফর্ম স্টাটিং সিগনাল ব্যতীত অন্য কোন স্টপ সিগনালের বিপদজ্ঞাপক অবস্থার কারণে কোন ট্রেন উহার গোড়ায় থামিয়া দাঁড়াইবার পরে, চালক তাহার হুইসেল বাজাইবেন এবং ইহার পরেও বিলম্ব হইতে থাকিলে , ট্রেনের আর পি সি বা সহচালক যিনি স্টেশনের বা কেবিনের অপেক্ষাকৃত নিকটে থাকেন, তিনি (ই( ও (ঈ) অনুচ্ছেদে বর্ণিত ক্ষেত্র ব্যতীত অথব ন্য কোন প্রকার বিশেষ নির্দেশ না থাকিলে ) উক্ত স্টেশন বা কেবিনে উপস্থিত হইয়া স্টেশন মাষ্টাকে ট্রেনটির জন্য অগ্রসর হইবার অনুমতি না পাওয়া পর্যন্ত তিনি ঐ স্টেশন বা কেবিনেই অবস্থান করিবেন। পরিষ্কার আবহাওয়া উক্ত ট্রেনের কর্মচারী বিষয়টি কোন স্পট সিগনালের কাছে পাঁচ মিনিট বা বিশেষ নির্দেশে নির্ধারিত সময়ের অধিক থামবে না। অপরিষ্কার কুয়াশাচ্ছন্ন কিংবা ঝোড়ো আবহাওয়ায় ট্রেনটি থামিবার পরে চালকের হুইসেলের সাথে সাথে সংশ্লিষ্ট সিগনালটিতে অনুমতিজ্ঞাপক করা না হলেই তাৎক্ষণৎ উপরে বর্ণিত ট্রেনের কর্মচরীটি স্টেশন বা কেবিন অভিমুখে রওয়ানা হইবেন। (আ) ট্রেনটি যদি একটি আউটার বা হোম সিগনালের গোড়ায় বিলম্ব হইতে থাকে এবং এই বিলম্ব যদি 15 মিনিট কিংবা বিশেষ নির্দেশক্রমে নির্ধারিত সময়সীমা , যেটা কম , ছাড়াইয়া যায়, তাহা হইলে ট্রেনটির গার্ড সাধারণ ব্যবস্থা অনুযায়ী ট্রেনটির পিছনের দিকের নিরাপত্তা ব্যব্যস্থা নিবেন। এই সময়ের ভিতর সংশ্লিষ্ট সিগনালটিকে অুমতিজ্ঞাপক করা হইলে , চালক তাহার হুইসেল বাজাইয়া গার্ডকে ফিরিয়া আসার জন্য ডাকিবেন এবং ট্রেনটি পুনরায় ছাড়িবার আগে নিয়ম অনুসারে গার্ডের সহিত সংকেত বিনিময় করিবেন। (ই) যে ক্ষেত্রে ট্র্যাক সার্কিট বা অন্য কোন বৈদুতিক ব্যবস্থা আছে [সিগনালের খুটি সাদা রং এর বরফি আকৃতির মার্কা দ্বারা চিহ্নিত অথবা এ সম্পর্কে বিশেষ নির্দেশ জারীকৃত] এবং ট্রেন এই ট্র্যাক সার্কিট ইত্রাদিতে দন্ডায়মান থাকে, সে ক্ষেত্রে স্টেশন মাষ্টারকে ট্রেনটির অবস্থান অবহিত করিবার জন্য আর,পি,সি বা সহচালকের স্টেশনে বা কেবিনে যাওয়ার প্রয়োজন হইবে না। (উ) অনুচ্ছেদ (ই) এবং (ঈ) এর ব্যবস্থাবলী গার্ডকে অনুচ্ছেদ (আ) অনুসারে তাহার ট্রেনটির নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দায়িত্ব হইতে অব্যহতি দিবে না।