ত্রুটিপূর্ণ(আউটার,হোম,রুটিং) সিগনালের ক্ষেত্রে চালকের কর্তব্য:56
আউটার,হোম কিংবা রুটিং সিগনালসমূহ বিপদজ্ঞাপক কিংবা ত্রুটিযুক্ত থাকাকালে চালকের কর্তব্য: 56:
(অ) : বিশেষ নির্দেশক্রমে অনুমোদিত ক্ষেত্র ব্যতীত , কোন চালক নিন্ম বর্ণিত শর্তসমূহ পূরণ করা না হইলে কোন বিপদজ্ঞাপক কিংবা ত্রুটিযুক্ত আউটার , হোম বা রুটিং সেগনাল অতিক্রম করিবনে না।
(1) : সিগনালটি যে ত্রুটিযুক্ত সেই বিষয়ে তিনি ইতিপূর্বেই পশ্চাদবর্তী স্টেশন বা কেবিন কিংবা শেষ থামিবার স্টেশন হইতে বিজ্ঞপ্তি পাইয়াছেন। এবং
(2) : তিনি ঐ সিগনালের গোড়ায় নিযুক্ত হাত সিগনালম্যানের নিকট হইতে ত্রুটিযুক্ত সিগনালটি অতিক্রম করিবার জন্য সিগনাল পাইতেছেন অথবা তাহার ইঞ্জিনের ফুটপ্লেটে দাঁড়াইয়া ঐ স্টেশনের একজন রেল কর্মচারী তাহাকে পথ দেখাইয়া সামনে লইয়া যাইতেছে।
(আ) : কোন চালককে উপরোক্ত অনুচ্ছেদ (অ) অনুসারে কোন বিপদজ্ঞাপক কিংবা ত্রুটিযুক্ত আউটার , হোম অথবা রুটিং সিগনাকে অতিক্রম করিতে হৈইলে তিনি অবশ্যই তাহার ট্রেনের গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার নামাইয়া আনিবেন এবং যে কোান বাধার সামনে দাঁড়াইবার জন্য প্রস্তুত থাকিবেন।
(ই) কোন চালক অনুচ্ছেদ অ(1) অনুযায়ী ত্রুটিযুক্ত সিগনাল সম্পর্কে কোন পূর্ব বিজ্ঞপ্তি না পাইলেও যদি তাহার এই রকম মনে করিবার যুক্তিসংগত কারণ থাকে যে কোন সিগনাল ত্রুটিযুক্ত আছে , তাহা হইলে তিনি উহার কাছে থামিয়া দাঁড়াইবেন এবং নিন্ম বর্ণিত শর্তসমূহ পূরণ করা না হইলে উহাকে অতিক্রম করিবেন না।
(1) সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার তাহাকে উক্ত সিগনালটি অতিক্রম করিবার লিখিত অনুমতি দিয়াছেন এবং তিনি ঐ সিগনালে নিযুক্ত হাত সিগনালম্যানের নিকট হইতে সিগনাল পাইয়াছেন অথবা তাহার ইঞ্জিনের ফুটপ্লেটে দাঁড়াইয়া ঐ স্টেশনের একজন রেলকর্মচারী তাহাকে পথ দেখাইয়া সামনে লইয়া যাইতেছেন।,অথবা
(2) : ত্রুটিযুক্ত সিগনালটির সহিত একই খুটিতে লাগানো একটি অনুমতিজ্ঞাপক সবা-সিডিয়ারী সিগনালের মাধ্যমে তিনি অগ্রসর হইবার অধিকার পাইয়াছেন।
আ:নি: 56 ক (1) সা: নি: 56 (অ) এর ব্যবস্থাবলী যাহাই হউক না কেন, কোন স্টেশনের কোন সিগনাল ত্রুটিযুক্ত থাকিলে উহর পশ্চাদবর্তী স্টেশন এবং শেষ থামিবার স্টেশনকে অবশ্যই লিখিতভাবে তাহা জানাইতে হইবে যাহাতে ঐ সকল স্টেশনের স্টেশন মাষ্টারগণ সংশ্লিষ্ট সকল ট্রেনের চালককে ওপিটি -80 তে সতর্কতা আদেশ দান করেন।
(2) ট্রেনের চালক ওপিটি -80 পান বা না পান , সংশ্লিষ্ট স্টেশন হইতে ওপিটি-27 এ লিখিত অনুতি না পাইলে তিনি কোন অবস্থাতেই ত্রুটিযুক্ত সিগনালটি অতিক্রম করিবেন না। বাংলাদেশ রেলওয়েতে প্রচলিত ওপিটি-27 এ লিখিত অধিকার দানের পদ্ধতি সা: নি: 48 এর আ:নি: (ক) (খ) এবং (গ) তে বর্ণিত হইয়াছে।
আ:নি: 56 খ যদি শেষ থামবার স্টেশন হইতে ত্রুটিযুক্ত সিগনাল সম্পর্কে অবহিত হইয়া কোন ট্রেন উক্ত স্টেশন ত্যাগ করিবার পরে সিগনালটির মেরামত কাজ শেষ হয়, তাহা হইলেও শেষ থামিরার স্টেশনের স্টেশন মাষ্টার সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারের মাধ্যমে উক্ত মেরামত সম্পর্কে অবগত হইয়া সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণের পূর্ব পর্যন্ত সিগনালটিকে ত্রুটিযুক্ত বলিয়া গণ্য করিতে হইবে।