বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 55

পয়েন্ট,সিগনাল ত্রুটিযুক্ত:55

defeat point or signal

পয়েন্ট, সিগনাল প্রভৃতি ত্রুটিযুক্ত থাকাকালে হাত সিগনালম্রানগণের কর্তব্য : 55: (অ) : সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার তাহার অধীনস্থ কর্মচারীদের মধ্য হইতে উপযুক্ত ব্যক্তিকে হাত সিগনম্যান হিসেবে নিযুক্ত করিবেন। কিন্তু হইহা সম্ভব না হইলে তিনি সবচেয়ে নিকটবর্তী স্থায়ীপফথ বা পূর্ত পরিদর্শকের অর্ধনস্থ কর্মচরীদের মধ্য হইতে হাত সিগনালম্যান নির্বাচন করিনেব। (আ) হাত সিগনাম্যানের নিকট হাত সিগনালের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং পটকা থাকিবে। ইহা ছাড়া তাহার নিকট প্রয়োজন হইলে আংটা এবং কড়ার তালাও থাকিবে। সংশ্ষ্টি স্টেশন মাষ্টার এই মর্মে ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন, যে হাত সিগনালম্যান হিসেবে মনোনীত কর্মচারীটি এই অধ্যায়ের ‘জ’ অংশে বর্নিত হাত সিগনালের যাবতীয় নিয়ম কানুন সম্পর্কে ভালভাবে অবগত আছেন এবং তাহাকে তাহার করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হইয়াছে ও তিনি তাহা পরিষ্কার বুঝিয়াছেন। (ই) ত্রুটিযুক্ত সিগনাল বা পয়েন্ট প্রভৃতিতে নিযুক্ত হাত সিগনাম্যান সংশ্লিষ্ট লািইনটির নিকটে দাঁড়াইবেন। তবে ত্রুটিযুক্ত সিগনালের ক্ষেত্রে তিনি সিগনালটির যথা সম্ভব নিকটে দাঁড়াইবেন । তিনি সব সমঃয় সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারের নির্দেশ অনুযায়ী তাহার কর্তব্য পালন করিবেন। তবে যদি এই রকম জরুরী পরিস্থিতির উদ্ভব হয় যে, স্টেশন মাষ্টার প্রদত্ত নির্দেশ নিরাপত্তা নিশ্চিত করিবার জন্য যথেষ্ট বলিয়া হনে করা যাইতেছে না, তাহা হইলে অগ্রসরমান যে কোন ট্রেনের চালককে থামিবার জন্য হাত সিগনাল দেখাইবেন।