ত্রুটিযুক্ত স্টপ সিগনাল:48
ত্রুটিযুক্ত স্টপ সিগনাল: 48 :
(অ) : বিশেষ নির্দেশে বিপরীত কোন কিছু না থাকিলে , কোন স্টপ সিগনাল [স্বয়ংক্রিয় স্টপ সিগনাল সমহ ব্যতীত] অকেজো হইয়া গেলে উহার গোড়ায় অবা স্টপ সিগনালটির সাময়িক অনুপস্থিতিতে যে স্থানে সিগনালটি ছিল সেই স্থানে , সব সময়ের জন্য একজন হাত সিগনালম্যানকে নিযুক্ত করা হইবে যাহাতে তিনি প্রত্যেক অগ্রসরমান ট্রেনের চালককে হাত সিগনাল দেখাইতে পারেন । যদি সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারের পক্ষে ঐ হাত সিগনালম্যানের সহিত ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করা সম্ভব না হয় তাহা , তাহার কাছে স্টেশন মাষ্টাপরের যাবতীয় নির্দেশাবলী পৌছাবার জন্য অন্য আর একজন রেল কর্মচারীকে নিযুক্ত করা হইবে। ত্রুটিযুক্ত সিগনালটি যদি বিপদজ্ঞাপক অবস্থায় না থাকে, তাহা হইলে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার উহাকে বিপদজ্ঞাপক করিয়া দিবার জন্য তাৎক্ষণিক ব্রবস্থা গ্রহণ করিবেন এবং নিয়ম 49 (ই) তে বর্ণিত ক্ষেত্রে পুনরায় চালু হওয়া পর্যন্ত উহাকে বিপদজ্ঞাপক অবস্থাতেই রাখিয়া দিবেন।
(আ) দুই অবস্থা বিশিষ্ট সিগনালসমূহের ক্ষেত্রে যে কোন ত্রুটিযুক্ত লাইনের সংশ্লিষ্ট ওয়ার্ণারটিকে সংযোগহীন করিবার পরে উহাকে সতর্কতাজ্ঞাপক করিয়া দেওয়া হইবে। যতক্ষণ ওয়ার্ণারটিকে সংযোগহীন করা না যায় ততক্ষণ পর্যন্ত , স্টেশন মাষ্টার যতদূর সম্ভব সংশ্লিষ্ট লিভারটিকে স্বাভাবিক রাখিয়া অথবা লিভার কলার বা প্রদত্ত অন্য কোন যন্ত্র লাগাইয়অ উহাকে সতর্কতাজ্ঞাপক করিয়া রাখিবেন
(ই) যখন কোন স্টেশনে কোন ট্র্যাক সার্কিট বা অনুরূপ কাজে ব্যবহৃত অন্য কোন যন্ত্রপাতি অকেজো হইয়া পড়ে তখন অবিলম্বে সংশ্লিষ্ট লাইনটি কখন অধিকৃত থাকে এবং কখন পরিষ্কার থাকে সেই সম্পর্কে স্টেশন মাষ্টারকে জানাইবার জন্য উক্ত এলাকায় একজন উপযুক্ত একজন রেলকর্মচারীকে নিযুক্ত করা হইবে। ট্র্যাক সার্কিটের এই ত্রুটি যদি ইহার পশ্চাদবর্তী কোন সিগনাল েক আবদ্ধ করিয়াপ দেয় তাহা হইলে ঐ সিগনালটিও ত্রুটিযুক্ত বলিয় পরিগণিত হইবে।
(ঈ) কোন আউটার সিগনাল অকেজো হইয়াগেলে উহর গোড়ায় নিযুক্ত হাত সিগনালম্যান সংশ্লিষ্ট হোম সিগনালটির অবস্থার অনুরূপ সিগনাল দেখাইবেন। আউটার সিগনালটিকে যদি হোম সিগনালটি নিয়ন্ত্রণ করিয়া থাকে তাহা হইলে হোম সিগনালটি ত্রুটিযুক্ত হইলে আউটার সিগনালটিও ত্রুটযুক্ত বলিয়া পরিগণিত হইবে এবং সেই ক্ষেত্রে আউটার সিগনালের গোড়ায় নিযুক্ত হাত সিগনালম্যানটি হোম সিগনালের গোড়ায় নিযুক্ত হাত সিগনালম্যানের অনুরূপ সিগনাল দেখাইবেন।
আ : নি: 48 ক -(1) : কোন হোম সিগনাল অকেজো হইলে সংশ্লিষ্ট আউটার সিগনালটিকেও কোন ট্রেনের জন্য অনুমতিজ্ঞাপক করা যাইবে না, বরং উভয় সিগনালকে বিপদজ্ঞাপক অবস্থায় অতিক্রম কবিার লিখিথ অনুমতি হিসাবে প্রতিটি অগ্রসরমান ট্রেনের চালককে ওপিটি -27 দেওয়া হইবে। ইহা ছাড়া অতি অবশ্যই উভয় সিগনালের গোড়ায় সাধারনত নিয়ম 48 (অ) অনুসারে হাত সিগনাল প্রদর্শনের ব্যবস্থা ও রাখা হইবে।
(2) : কোন অগ্রসরমান ট্রেনকে গ্রহণ করিবার জন্য ওপিটি -27 (বিপদজ্ঞপাক সিগনাল অতিক্রম করিবার অনুমতি) পাঠাইবার আগে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে, সাধারণ নিয়ম 31 এবং 36 এ বর্ণিত সকল ব্যবস্থাদি গ্রহণ করা হইয়াছে।
আ:নি: 48 খ(1)
কোন আউটার সিগনাল অকেজো হইয়া গেলেও সংশ্লিষ্ট হোম সিগনালটিকে অনুমতিজ্ঞাপক করা যাইবে। এই ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট আ্উটার সিগনালকে বিপদজ্ঞাপক অবস্থায় অতিক্রম করিবার জন্য চালকগণকে ওপিটি 27 দেওয়া হইবে। ইহা ছাড়া অতি অবশ্যই আউটার সিগনালটির গোড়ায় সাধারণ নিয়ম 48 (ঈ) অনুসারে উপযুক্ত রেল কর্মচারী কর্তৃক সঠিক হাত সিগনাল প্রদর্শনের ব্যবস্থা রাখা হইবে।
(2) কোন অগ্রসরমান ট্রেনকে গ্রহণ করার জন্য ওপিটি-27 পাঠাইবার আগে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে, সাধারণ নিয়ম 31 এবং 36 এ বর্ণিত সকল ব্যবস্থাদি গ্র্র্র্রহণ করা হইয়াছে।
আ:নি: 48 গ (1) :
এডভান্সড স্টাটার ব্যতীত অন্য সকল সিগনালের ক্ষেত্রে একমাত্র ওপিটি -27 হস্তগত হওয়াই বিপদজ্ঞাপক অবস্থায় সিগনাল সমূহ অতিক্রম করিবার অধিকার নয়।
(2) হোম এবং আউটার সিগনাল আছে এমন সকল স্টেশন , ইহার তাৎপর্য এই যে, ওপিটি-27 পাইবার এবং সেই সাথে হাত সিগনাল দ্বারা নির্দেশিত হইবার আগে কেন ট্রেনের চালক তাহার ট্রেন লইয়অ বিপদজ্ঞাপক আউটার সিগনালটি অতিক্রম করিবেন না। সংশ্লিষ্ট হোম সিগনালটি অনুমতিজ্ঞাপক আছে অথবা উহার গোড়ায় নিযুক্ত হাত সিগনালম্যানটি অগ্রসর হইবার সিগনাল দেখাইতেছে এই বিষয়ে ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবার আউটার সিগনালের গোড়ায় নিযুক্ত হাত সিগনাল ম্যান কোন ক্রমেই কেন আসন্ন ট্রেনের চালককে অগ্রসর হইবার সিগনাল দেখাইবেন না। যদি আউটার সিগনালের গোড়ায় দাঁড়াইয়া চালক সংশ্লিষ্ট হোম সিগনালটি দেখিতে পান তাহা হইলে তিনিও এই বিষয়ে ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবে বাধ্য থাকিবেন যে, সংশ্লিষ্ট হোম সিগনালটি অনুমতিজ্ঞাপক আছে অথবা উহর গোড়ায় নিযুক্ত হাত সিগনাশ্যনটি াগ্রসর হইবার সিগনাল দেখাইতেছে।
(3) দৃষ্টিগোচরতা ভাল না থাকিলে এবং হোম সিগনাল হইতে আউটার সিগনালগুলি স্পষ্টভাবে দেখা না গেলে কোন স্টেশন মাশ্টার কোন অবস্থাতেই একই সাথে দুই দিক হইতে আগত দুইটি ট্রেনের জন্য ওপিটি -27 প্রদান করিবেন না।
(4) একই সাথে দুইটি ট্রেনের জন্য ওপিটি -27 প্রদান করা হইলেও কোন স্টেশনে এক সংগে মাত্র একটি ট্রেনকেই গ্রহণ করা হইবে।
আ:নি: 48 ঘ :
কোন শেষ স্টপ সিগনাল ত্রুটিযুক্ত হইয়া পড়িলে বতির্গামী ট্রেনটি স্টেশন কিংবা কেবিনের সামনে দাঁড়াইবে। ইহার পর স্টেশন মাষ্টার যদি ব্যক্তিগতভাবে নিশ্চত হন যে, সম্মুখবর্তী স্টেশন হইতে আসিবার অনুমতি পাওয়া গিয়াছে তাহা হইলে তিনি সংশ্লিষ্ট গোপন সংখ্যা লিপিবদ্ধকৃত ওপিটি-27 ট্রেনটির চালককে প্রদান করিবেন।
টীকা : কেবিনে কোন ব্লক ইন্সট্রুমেন্ট অবস্থিত থাকিলে সম্মুখবর্তী কেবিন হইতে প্রাপ্ত লাইন ক্লিয়ার এর সংবাদটি অবশ্যই উক্ত কেবিন হইতে প্রাপ্ত গোপন সংখ্যা দ্বারা সমর্থিত হইতে হইবে।