ত্রুটিযুক্ত ওয়ার্ণার সিগনাল:47
ত্রুটিযুক্ত ওয়ার্ণার সিগনাল 47 :
(অ); কোন ওয়ার্ণার সিগনাল অকেোজো হইয়া গেলে উহাকে অবশ্যই সর্বদা সতর্কতাজ্ঞাপক (কশন) করিয়া রাখা হইবে।
(আ) কোন ত্রুটিযুক্ত ওয়ার্ণার সিগনালকে সতর্কতাজ্ঞাপক করা না গেলে উহার ঠিক পিছনে কিংবা সিগনালটির সাময়িক অনুপস্থিতি কালে উক্ত সিগনালটির স্থানে, সব সময়ের জন্য একজন হাত সিগনালম্যানকে নিযুক্ত করা হইবে যাহাতে তিনি প্রত্যেক আসন্ন ট্রেনের চালককে লাল হাত সিগনাল দেখাইতে পারেন। ইহা ছাড়া উক্ত সিগনালটির মেরামত বা স্থানান্তর সমাপ্ত হওয়া বা সিগনালটিকে সতর্কতাজ্ঞাপক অবস্থায় নিতে পারার আগে পর্যন্ত ঐ হাত সিগনালম্যান সংশ্লিষ্ট লাইনটিতে নিয়ম 71 অনুসারে দুইটি পটকা রাখিয়া দিবেন। প্রতিটি আসন্ন ট্রেন প্রথমে আসিয়অ ঐ স্থানে থামিয়া দাঁড়াইবার পরেই শুধু উহাকে হাত সিগনালের মাধ্যমে সামনে লইয়অ যাওয়া হইবে। ওয়ার্ণার সিগনালটির উপরে যদি কোন সবুজ বাতি লাগানো থাকে তাহা হইলে রাতের বেলায় উহাকে নিভাইয়া দেওয়া হইবে।
আ:নি: 47 ক - ত্রুটিযুক্ত ওয়ার্ণার সিগনাল : ত্রুটিযুক্ত ওয়ার্ণার সিগনালটি যদি একটি স্বতন্ত্র খুঁটিতে লাগাানো থাকে তাহা হইলে উহার জন্য ওপিটি 27 প্রদান করিতে হইবে না। এই সকল ক্ষেত্রে যদি ওয়ার্ণার বাহু সতর্কতাজ্ঞাপক রাখা না যায় তাহা হইলে সংশ্লিষ্ট হোম সিগনালটিকে অতি অবশ্যই নিষেধজ্ঞাপক করিয়া রাখা হইবে যতক্ষণ পর্যন্ত না সংশ্লিষ্ট ট্রেনটিকে ওয়ার্ণারটির গোড়ায় থামানো হয় এবং উহার চালকের নিকট লিখিথ অনুমতিসহ ওপিটি-27 হস্তান্তর করিয়া এবং একজন পয়েন্টসম্যান বা জমাদার হাত সিগনাল দেখাইয়া ট্রেনটিকে ত্রুটিযুক্ত সিগনাল পার করিয়া দেন।