অব্যবহৃত সিগনাল:46
অব্যবহৃত সিগনাল সমূহ : 46
(অ) নিয়ম 23 (আ) বর্ণিত ক্ষেত্রে ব্যতীত অন্য সকল ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অনুমতি ছাড়া কোন নতুন সিগনালের ব্যবহার শুরু করা এবং পূর্ববর্তী কোন সিগনালের অবস্থান কিংবা ব্যবহারের পরিবর্তন করা যাইবে না।
(আ) : ব্যবহৃত হয় না এমন সকল সিমাফোর সিগনালকে সর্বদা নিষেধজ্ঞাপক অবস্থায় রাখা হইবে এবং উহাদিগকে পরিষ্কার ভাবে সনাক্ত করিতে পারিবার জন্য উহাদের বাহুতে নিন্মের চিত্র অনুযায়ী গুণ চিহ্নের অনুরূপ আড়াআড়িভাবে দুিইটি লোহার পাত লাগাইয়া দেওয়া হইবে। এই সমস্থ লোহার পাতের দৈর্ঘ কমপক্ষে 3 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থে কমপক্ষে 4 ইঞ্চি হইবে।
(ই) ব্যবহৃত হয় না এমন সকল কালার লাইট সিগনালকে সনাক্ত করিতে পারিবার জন্য উহাদের উপরেও এইরূপ গুণ চিহ্ন বসানো হইবে অথবা উহাদিগকে ঢাকিয়া দেওয়া হইবে।
(ঈ) ব্যবহৃত হয় না এমন সকল গ্রাউন্ড সিগনালের কোন ডিস্ক বা বাতি থাকিবে না।