সিগনাল ও ইন্টারলকিং যন্ত্রপাতির স্থাপন ও পরিবর্তন:45
সিগনাল ও ইন্টারলকিং যন্ত্রপাতি স্থাপন, পরিবর্তন বা সংযোগ বিচ্ছেদ:45:
(অ) সাধারণত সিগনাল অথবা ইন্টারলকিং পদ্ধতি সংক্রান্ত যন্ত্রপাতির কোনরূপ স্থাপন, পরিবর্তন কিংবা অপসারণ সংক্রান্ত কোন কাজ আরম্ভ করিবাপর পূর্বে তাহা সম্পর্কে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি তৈরী করিয়া কাজটি সম্পন্ন করিবার তারিখ ও সময় এবং ট্রেন পরিচালনার জন্য করণীয় সকল প্রয়েঅজনীয় ব্যবস্থাবলীর একটি পূর্ণ বিবরণসহ ঐ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হইবে।
(আ) কাজটির দাযিত্বে নিয়োজিত কর্মচারীর পক্ষে যদি অনুচ্ছেদ (অ) তে বর্ণিত ব্যবস্থা সমূহের পরিপালন সম্ভব না হয়, তাহা হইলে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট ট্রাফিক অথবা পরিচালন কর্মীকে কাজটি সম্পর্কে অবহিত করিবেন। ট্রাফিক অথবা পরিচালন কর্মীর অনুপস্থিতিতে ট্রেন চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করিবার জন্য কাজটির দায়িত্বে নিয়োজিত কর্মচারী নিজেই ব্যক্তিগতভাবে দায়ী হইবেন, এবং অনুচ্ছেদ (উ) ও (ঊ) এবং (উ) অনুচ্ছেদ সমূহে বর্ণিত ব্যবস্থাদি পরিপালিত হইবার আগে তিনি কোনক্রমেই কাজটি আরম্ভ করিবার অনুমতি দিবেন না।
(ই) স্টেশন মাষ্টার বা বিশেষ নির্দেশক্রমে নিযুক্ত অন্য কোন কর্মচারী , যিনি অতঃপর ট্রাফিক বা পরিচালন কর্মী বলিয়অ অভিহিত হইবেন (ঈ) ,(উ),(ঊ) অনুচ্ছেদ সমূহে বর্ণিত ব্যবস্থাদি পরিপালিত হইবার আগে কোন ক্রমেই ঐ কাজটি শুরু করিবার অনুমতি দিবেন না।
(ঈ) সংযোগচ্ধেদ কিংবা অনুচ্ছেদ (অ) তে বর্ণিত যে কোন কাজ শুরু করিবার আগে কাজটির দায়িত্বে নিয়োজিত কর্মচারী বৈধ সংযোগচ্ছেদ বিজ্ঞপ্তিটি পূরণ করিয়া উহাতে ট্রাফিক বা পরিচালন কর্মীর সহি গ্রহণ করিবেন। অতঃপর ট্রাফিক ব া পরিচালন কর্মী ট্রেন সিগনাল রেজিষ্টার অথবা সংশ্লিষ্ট অন্যান্য বহিতে সিগনাল অথবা ইন্টারলকিং পদ্ধতি সংক্রওান্ত যন্ত্রপাতির সংযোগচ্ছেদ হইয়াছে কথাটি লিখিবেন এবং সংযোগচ্ছেদের আওতাভুক্ত সকল লিভারের নম্বর ও সংযোগচ্ছেদের সময়ও সেইসাথে লিপিবদ্ধ করিবেন। অতঃপর উভয় কর্মচারীই উহাতে নিজ নিজ স্বাক্ষর প্রদান করিবেন।
(1) যদি উক্ত কাজটি সমাপ্ত হইবার আগেই সংশ্লিষ্ট ট্রাফিক বা পরিচালন কর্মীর দায়িত্বকাল মেষ হইয়া যায় তাহা হইলে পরবর্তী কর্মচারী তাহার দায়িত্বভার গ্রহণ করিবার এগই উপরোক্ত বিবরণতে প্রতিস্বাক্ষর প্রদান করিবেন।
(উ) সংশ্লিষ্ট স্টেশনটিকত কোন ওয়ার্ণার সিগনাল থাকিলে উহাকে এবং কাজ টিকে সুরক্ষিত করিবার জন্য প্রয়োজনীয় স্টপ সিগনালকে সংযোগহীন এবং নিষেধ জ্ঞাপক ন করিয়া অনুচ্ছেদ (অ) তে বর্ণিত কাজ আরম্ভ করা হইবে না।
(ঊ) সংশ্লিষ্ট কাজটির পশ্চাদবর্তী স্টেশন অথবা পিছনের সর্বশেষ থামিবার স্টেশনের কর্তব্যরত ট্রাফিক বা পরিচালন কর্মীকে অতি অবশ্যই উক্ত সংযোগচ্ছেদ এবং কাজটির অগ্রগতি সম্পর্কে জানানো হইবে এবং পরবর্তীতে পুনঃসংযোগ কাজটি সমাপ্ত হইবার সংবাদ তাহার কাছে পৌছিবর পূর্ব পর্যন্ত তিনি সকল ট্রেনের চালককে উক্ত বিষয় সম্পর্কে লিখিত উপদেশ প্রদান করিতে থাকিবেন।
(এ) কাজটি চলাকালে , সংশ্লিষ্ট ট্রাফিক বা পরিচালন কর্মী উক্ত এলাকায় ট্রেনসমূহের সুষ্ঠু পরিচালনার নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করিবার জন্য দায়ী থাকিবেন। যে কোন বিচ্ছেদকৃত বা বিঘ্নিত সিগনাল অথবা ইন্টারলকিং পদ্ধতি ত্রুটিযুক্ত বলিয়া গণ্র হইবে এবং এই পরিচ্ছেদের (চ) অংশের যাবতীয় ব্যবস্থাবল প্রযোজ্য হইবে।
(ঐ) কোন ইন্টারলকিং পদ্ধতি সংযোগহীন করিলেও লিভারসমূহের মধ্যকার ইন্টারলকিং যদি সঠিকভাবে চালু থাকে, তাহা হইলে সংশ্লিষ্ট ট্রাফিক বা পরিচালন কর্মী সংযোগহীন যন্ত্রপাতির সংশ্লিষ্ট সকল লিভারকে কাজে লাগাইবেন যাহাতে তিনি অব্যাহতভাবে ইন্টারলকিং জনিত নিরাপত্তা পাইতে পারেন । তবে প্রয়োজন হইলে , সংশ্লিষ্ট কাজটির দায়িত্বে নিয়োজিত কর্মচারী লিভারের সাহায্যকারী ওজন খুলিয়া লইবেন।
(ও) লিভারফ্রেম ইন্টারলকিং পদ্ধতির কোনরূপ মেরামত, পরিবর্তন কিংবা পরিষ্কার করা কালে সংশ্লিষ্ট কেবিন কর্মীর অনুমতিক্রমে পরীক্ষা করিয়া দেখিবার প্রয়োজন ব্যতীত অন্য কোন ক্ষেত্রে অনুচ্ছেদ (অ) তে বর্ণিত কাজের দায়িত্বে নিয়োজিত কর্মচারী কোন লিভারের কোনরূপ নাড়াচাড়া করিবেন না। তবে এইরূপ নাড়াচাড়া করিবার কো্ন প্রয়েঅজন দেখা দিলে, তিনি সংশ্লিষ্ট কাজটির দায়িত্বে নিয়োজিত কর্র্মচারীর পূর্বানুমতি ব্যতিরেখে কোন অবস্থাতেই কোন লিভর নড়াচড়া করিবেন ন।
(ঔ) কাজটির যথাযথ সমাপ্তির পর উহার দায়িত্বে নিয়োজিত কর্মচারী পুনঃসংযোগ বিজ্ঞপ্তিটি রিকানেকশ নোটিশটি পূরণ করিবেন এবং সংশ্লিষ্ট ট্রওাফিক অথবা পরিচালন কর্মী এই মর্মে ব্যক্তিগতভাবে নিশ্চিত হইলে যে, সকল ইন্টারলকিং ও সিগনাল পদ্ধতি সংক্রওান্ত যন্ত্রপাতি যথাযথভাবে চালু হইয়অছে এবং ঠিকমত কাজ করিতেছে , ঐ বিজ্ঞপ্তিতে নিজের স্বাক্ষর প্রদাপন করিবেন। অতঃপর তিনি ট্রেন সিগনাল রেজিষ্টার অথবা সংশ্লিষ্ট অন্যান্য বহিতে সিগনাল এবং ইন্টারলকিং সংক্রান্ত যন্তপতিসমূহ পুরনায় চালু হইয়াছে কথাগুলি এবং উহর সময় লিপিবদ্ধ করিয়া উভয় কর্মচারী উহতে নিজ নিজ স্বাক্ষর প্রদান করিবেন।
আ:নি: 45 ক- লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী হিসেবে অনুমোদিত কোন পরিদর্শক অথবা সমপর্যায়ভুক্ত কর্মচারী ব্যতীত অন্য কেহ কোন অবস্থাতেই কোন পয়েন্ট এবং অথবা ইন্টারলকিং ব্যবস্থার কোনরূপ সংযোগ ছেদ করিবেন না। ইহা ট্রেন চলাচালে চালককে বিপদাপন্ন করিতে পারে এবং রেলপথকে আটক করিয়অ রাখিতে পারে। তবে দূর্ঘটনা কিংবা জরুরী অব্স্থায় যথাযথ অনুমোদন সাপেক্ষে এই নিষেধাজ্ঞাকে শিথিল করা যাইতে পারে।
আ:নি: 45 খ - যে কোন পয়েন্ট, সিগনাল অথবা ইন্টারলকিং গিয়ারকে সংযোগহীন করিবার কাজে হাত দিবার আগে উহার দায়িত্বে নিয়োজিত কর্মচারী অতি অবশ্রই সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারকে এই ব্যাপারে এস আই-4 ছকে লিখিত উপদেশ প্রদান করিবেন এবং কাজটি শুরু করিবার আগে ও শেষ করিবার পরে উক্ত স্টেশন মাষ্টারের সহি গ্রহণ করিবেন।