সিগনালের প্রকারভেদ:3,4,5
সিগনালের ব্যবহার :3
নিন্ম বর্ণিত নিয়মালীতে উল্লিখিত বিভিন্ন প্রকারের সিগনালসমূহ ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হইবে।
সিগনালের প্রকারভেদ : 4:
ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যবহার্য সিগনাল সমূহের প্রকারভেদ নিন্মরুপ:
1. স্থায়ী সিগনাল
2. হাত এবং ঝান্ডা সিগনাল
3. পটকা সিগনাল
আ:নি: 4ক: অস্থায়ী গতি নিয়ন্ত্রণ সমূহের জন্য 213 নং সাধারণ নিয়ম আনুষঙ্গিক নিয়ম সমূহ দ্রষ্টব্য।
দিবাকালে রাত্রিকালিন সিগনাল ব্যবহার।:5:
অত্র নিয়মাবলীতে বর্ণিত রাত্রিকালীন সিগনাল সমূহ সুড়ং পথে এবং ঝড়ো ও কুয়াসাচ্ছন্ন আবহাওয়ায় দিনের বেলাতেও ব্যবহৃত হইবে।