বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 41

স্টেশন সীমার মধ্যে স্থায়ীপথের ত্রুটি:41

depit of permanent way at station limit

স্টেশন সীমার মধ্যে স্থায়ী পথের ত্রুটি : 41: স্টেশন সীমার মধ্যে স্থায়ী পথের কোন সুইচ , ত্রুসং , রেল , চেক রেল কিংবা জয়েন্টের কোনরূপ ত্রুটি সম্পর্কে অবহিত হইবার সাথে সাথেই সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার , কেবিন কর্মী কিংবা পয়েন্টসম্যান ত্রুটিযুক্ত এলাকাটিকে যে কোনরূপ ট্রেন চলাচলমুক্ত রাখিবার জন্য সত্বর ব্রবস্থা গ্রহণ করিবেন। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকল ট্রেনকে অবশ্যই থামাইয়া দেওয়া হইবে। অতঃপর যদি মেট গ্যাংগার এর নিন্মপর্যায়ভুক্ত নহেন রেলওয়ের এইরূপ একজন স্থায়ীপথ বিভাগীয় কর্মচারী এই মর্মে প্রত্যায়ন করেন যে , ত্রুটিটি মরাত্নক বা বিপদজনক নহে, তাহা হইলে ট্রেন সমূহকে খুব ধীর গতিতে ঐ এলাকা অতিক্রম করিবার অনুমতি দেওয়া যাইতে পারে। সংশ্লিষ্ট স্টেশন মাশ্টার ত্রুটি সম্পর্কে সংষ্লিষ্ট স্থায়ীপথ বা পূর্ত পরিদর্শককে অবহিত করিবেন এরবং উক্ত ত্রুটি সম্পূর্ণ মেরামত শেষ হইবার এবং স্থায়ীপথ বা পূূর্ত পরিদর্শকের লিখিত অনুমতি পাইবার পূর্ব পর্যন্ত ঐ এলাকায় স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকিবে।