বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 37

কাটা পয়েন্ট:37

trap point

কাটা পয়েন্ট :37: (অ): ট্রাপ পয়েন্ট ,ডিরেলিং সুইচ এবং স্কচ ব্লক সমূহ নিরাপত্তা নিশ্চিত করিবার জন্য বানানো থাকিবে, এবং ইহাদের সংশ্লিষ্ট লাইন সমূহে ট্রেন চলাচলের প্রয়োজন ব্যতীত অন্য সকল সময়ে ইহারা এমনভাবে বানানো থাকিবে যাহাতে ইহাদগকে ডিঙ্গাইয়া কোন গাড়ী কোনক্রমেই রানিং লাইনের উপরে উঠিয়া আসিতে না পারে। বিশেষ অবস্থায় এবং অনুমোদিত বিশেষ নির্দেশক্রমে ট্র্যাপ পয়েন্টগুলির স্বাভাবিক অবস্থা উপরে বর্ণিত অবস্থা হইতে ভিন্নতর ও হইতে পারে। (আ): শান্টিং পরিচালনা ব্যতীত অন্য কোন ক্ষেত্রে যদি সম্মুখবর্তী দিক হইতে ট্র্যাপ পয়েন্ট সমূহের উপর ট্রেন চলাচলের প্রয়োজন হয়, তাহা হইলে ঐরকম চলাচলের জন্য সংশ্লিষ্ট ট্রঅপ পয়েন্টসমূহ সঠিকভাবে বানানো এবং তালাবদ্ধ আছে কিনা তাহা দেখবিার জন্য স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন। (ই) যদি একটি ট্রেনকে কোন ট্র্যাপ পয়েন্ট কিংবাপ স্বয়ংক্রিয় স্প্রিং পয়েন্টের উপরে বা ঠিক সামনের থামানো হয়, তাহা হইলে ঐ পয়েন্ট সমূহ চলাচলের জন্য উপযোগীভাবে বানানো ও তালাবদ্ধ আছে কিনা সেই বিষয়ে ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবার আগে ঐ ট্রেনের চালক তাহার ট্রেনকে কোনরূপ নড়াচড়া করাইবেন না।