বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 36

পয়েন্ট:36

point

পয়েন্টসমূহ সঠিকভাব আটকানো:36:/n/n (অ): লিভার পরিচালনার দায়িত্বে নিয়োজিত রেল কর্মচালী নিশ্চিত হইবেন যে, স্বাভাবিক বা উল্টোনো যে অবস্থাতেই থাকুক না কেন সকল লিভারের খিল লকিং ফ্রেমের খাঁজ এর মধ্যে ভালভাবে সবাইয়া দেওয়া হইয়াছে । তাহার যখনি সম্ভব হয় তখনি ব্যক্তিগত পর্যবেক্ষণ দ্বারা এই ব্যাপারেও নিশ্চিত হইবেন যে , পয়েন্টসমূহ উহাদের লিভারের সহিত সংগতি রাখিয়া কাজ করিতেছে এবং উহারা সঠিক অবস্থায় আছে। /n/n (আ): যে সমস্থ ফেসিং পয়েন্ট ইন্টারলকড নয় আবার তালাবদ্ধও নয়, সেই সমস্থ ফেসিং পয়েন্টকে কোন ট্রেনের জন্য বানাইতে হইলে নিয়ম 31 (া্) (2) অনুসারে উহার সুইচের ঢৌ কে স্টক রেলের সহিত ক্ল্যাম্প অথবা বল্টুর সাহায্যে ভালভাবে আবদ্ধ করিয়া দেওয়া হইবে। এই ধরণের ক্ল্যাপম্প অথবা বল্টুকে কড়ার তালার সাহায্যে তালাবদ্ধ করা হইবে। /n/n (ই) নন-ইন্টারলকড স্টেশনসমূহে স্টেশন মাষ্টার বিশেষ নির্দেশক্রমে নিযুক্ত অন্য কোন রেল কর্মচারী ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে, অনুচ্ছেদ (আ) বর্ণিত ব্যবস্থাবলী যথাযথভাবে প্রতিপালিত হইয়াছে।/n/n (ঙ) জরুরী অবস্থায় ট্রেলিং পয়েন্টসমূকে ফেসিং পয়েন্ট হিসেবে ব্যবহার করিতে হইলে উহাকে অনুচ্ছেদ (আ) অনুসারে যথাযথ ভাবে তালাবদ্ধ করা হইবে। /n/n আ:নি: 36 ক: বিরতিহীন ট্রেন সমূহের ক্ষেত্রে পয়েন্ট সমূহের জন্য প্রয়োজনীয় সতর্কতা: কোন নন ইন্টারলকড স্টেশনে একটি ট্রেন থামিয়া সরাসরি (থ্রু) চলিয়া যাওয়ার সময় স্টেশন মাষ্টার অথবা বিশেষ নির্দেশক্রমে নিযুক্ত অন্য কোন রেলকর্মচারী ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট সকল ফেসিং পয়েন্ট পরিদর্শন করিয়া নিশ্চিত হইয়া লইবেন যে, উক্ত পয়েন্টসমূহ সঠিকভাবে বানানো এবং তালাবদ্ধ করা হইয়াছে। /n/n (1) নন-ইন্টালকড স্টেশনসমূহে স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে , সকল ফেসিং এবং ট্রেলিং পয়েন্ট সাধারণ নিয়ম 31 এর আনুষঙ্গিক নিয়ম 31 (ঙ) (1) হইতে (5) অনুসারে বানানো ও তালাবদ্ধ করা হইয়াছে। /n/n (2) স্টেশন কার্যবিধিতে বিকল্প নির্দেশ না থাকিলে থামিবার জন্য নির্ধারিত দুইটি ট্রেনের ক্রসিং এর সময় সকল স্টেশনে প্রথম ট্রেনটিকে প্রধান (মেইন) প্লাটফর্মের লাগোয়া লাইনটিতে নেওয়া হইবে। যে সমস্থ স্টেশনে ওভারব্রীজ আছে সেই সমস্থ স্টেশনে প্রথম ট্র্র্র্রেনটিকে ঐ ওভারব্রীজ সংলগ্ন লাইনটিতে নেওয়া হইবে। /n/n (3) যে সমস্থ স্টেশনে প্লাটফর্ম লাইনটিই প্রধান লাইন সেই সমস্থ স্টেশনে , প্রয়োজন হইলে , প্রথম ট্রেনটিকে অন্য কোন লাইনে নেওয়া যাইতে পারে যাহাতে প্রধান লাইনের উপর দিয়া না থামিয়অ সরাসরি যাইবার জন্য নির্ধারিত কোন ট্রেন নির্বিঘ্নে চলিয়া যাইতে পারে। সাধঅরণ নিয়ম 90 এর আনুষঙ্গিক নিয়ম (1) দ্রষ্টব্য। আ:নি: 36 খ বিরতিহীন ট্রেন সমূহের ক্ষেত্রে গ্রহণযোগ্য সতর্কতা: একক পথ (সিঙ্গেল লাইন) কিংবা দ্বৈত পথ এ নন ইন্টারলকড কোন স্টেশনে যখন একটি ট্রেনের সরাসরি চলিয়া যাইবার প্রয়োজন হয় তখন সংষ্লিষ্ট সকল পয়েন্ট সঠিকভাবে বানানো আছে কিনা সে বিষয়ে স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে , সরাসরি চলিবার লাইনে প্রবেশপথ প্রদানকারী অন্যান্য ক্রস ওভার সমূহের সংশ্লিষ্ট সকল পয়েন্ট ্টমেন ভাবে বানানো ও তালাবদ্ধ হইয়াছে যাহাতে কোন ইঞ্জিন বা গাড়ী উক্ত লাইনে ঢুকিয়া পড়িতে না পারে। ঐ পয়েন্টগুলির তালাবদ্ধ অবস্থা যাহাতে কোন ক্রমেই সংশ্লিষ্ট ট্রেনটি পার হইবার আগে পরিবর্তন করা না হয় সে বিষয়েও তিনি ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন। /n/n আ: নি: 36 গ : পয়েন্ট ও সিগনাল সমূহের পরিচালনার সহিত জড়িত সকল কর্মচারীর দায়িত্বকালে নির্ধারণ ও বদলী অবশ্যই কর্তব্যরত স্টেশশন মাষ্টারের ব্যক্তিগতভাবে উপস্থিতিতে সম্পন্ন হইবে। পিছনের স্টেশন হইতে কোন ট্রেন ছাড়িবার সংবাদ পাইবার পরে উক্ত ট্রেনটি আসিয়া পৌছার আগেইই কোন পয়েন্টম্যান বা জমাদারের দায়িত্বে পালনের সময় সীমা শেষ হইয়া গেলেও সংশ্লিষ্ট ট্রেনটি ঐ স্টেশনে আসিয়া পৌছিবার , সকল পয়েন্ট পরিষ্কার হইবার এবং সংশ্লিষ্ট সকল সিগনালকে নিষেধজ্ঝাপক করিবার আগে উক্ত পয়েন্টসম্যান বা জমাদারের দায়িত্ব শেষ হইয়াছে বলিয়া পরিগণিত হইবে না। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকল পয়েন্টকে পুনরায় স্বাভাবিক অবস্থায় সঠিকভঅবে ফিরািইয়া নিয়া উহাদের সঠিক চাবিগুলি স্বহস্তে কর্তব্যরত স্টেশন মাষ্টারের কাছে বুঝাইয়া দেওয়ার পরেই কেবল তাহার দায়িত্ব শেষ হইয়াছে বলিয়অ ধরা হইবে। তবে সংশ্লিষ্ট ট্রেনটি যদি দূর্ঘটনা বা অন্য কোন কারণে অস্বাভাবিক বিলম্ব করিতে থাকে তাহা হইলে কর্তব্যরত স্টেশন মাষ্টার ঐ পয়েন্টসম্যান বা জমদারকে দায়িত্ব হইতে অব্যাহতি দিয়া এমন একজনক দায়িদ্ব দিবেন যাহার পরিষ্কার ধারণা আছে যে তাহাকে কী করিতে হইবে।