সিগনালের অবস্থা পরিবর্তন:33
সিগনালসমূহ বিপদজ্ঞাপক অবস্থায় পুন:স্থাপন : 33:
(অ): একটি সিগনালকে কোন অগ্রসরমান ট্রেনের জন্য অনুমতিজ্ঞাপক করিবার পরে উহাকে আবার বিপদজ্ঞাপক অবস্থায় ফিরাইয়া নিবার প্রয়োজন দেখা দিলে, সংশ্লিষ্ট ট্রেনটি উক্ত সিগনালের গোড়ায় থামিয়া দাঁড়াইয়াছে অথবা, সংশ্লিষ্ট ট্রেনটি একটি বহির্গামী ট্রেন হইলে , উহার চালক সিগনালের অবস্থার এহেন পরিবর্তন সম্পর্কে অবহিত হইয়াছেন মর্মে নিশ্চিত হইবার পূর্বে কোন অবস্থাতে স্টেশন মাষ্টার সংশ্লিষ্ট লাইনটির উপরে কোনরূপ বাধা স্থাপন কিংবা ঐ লাইনের কোন পয়েন্টের কোনরূপ পরিবর্তনের অনুমতি দিবেন না। তবে ইহা কখনোই চালককে সা: নি: 6 (অ) অনুসারে সিগনালের অবস্থা সম্পর্কে তাহার নিশ্চিত হইবার দায়িত্ব হইতে অব্যাহতি দিবে না।
(আ): কোন সিগনালের প্রতি অগ্রসরমান বা উহাকে অতিক্রম করিবার প্রাক্কালে কোন ট্রেনকে যদি নিয়ম 33 (অ) এ বর্ণিত কারণে উক্ত সিগনালের গোড়ায় থামিতে হয়, তাহা হইলে পরবর্তীতে উক্ত সিগনালটিকে অনুমতিজ্ঞাপক করিরে সংশ্লিষ্ট ট্রেনটি পুনরায় ছাড়িবার পূর্বে চালক ভালো মত ঐ সিগনালটির অবস্থা পর্যবেক্ষণ করিয়া নিশ্চিত হইয়া লইবেন। যদি চালক স্বাভাবিক ভাবে তাহার ট্রেনটি লইয়া অগ্রসর হইতে ব্যর্থ হন তবে তিনি এই বিষয়ে তাৎক্ষণাৎ স্টেশন মাষ্টারকে অবহিত করিবার ব্যবস্থা করিবেন।