বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 2, 2

স্টেশনের শ্রেণীবিভাগ:2

classification of station:2

(2) স্টেশনের শ্রেণীভেদ: (1) স্বয়ংক্রিয় অবরোধ পদ্ধতি পরিচালিত স্টেশন ছাড়া অন্য সব স্টেশনসমূহের এই নিয়মাবলী অনুযায়ী দুই ভাগে ভাগ করা হইবে। যথা ব্লক স্টেশন এবং নন ব্লক স্টেশন। (2) ব্লক স্টেশন: বলিত সেই সকল স্টেশনকে বুঝায় , যেখান হইতে ট্রেনসহ অবরোধ এলাকায় প্রবেশের জন্য চালককে অবশ্যেই কার্যপদ্ধতি অনুযায়ী অগ্রসর হইবার অধিকার পাইতে হয়। এই সব স্টেশন তিন প্রেণীতে বিভক্ত : ’এ ’ শ্রেণীর স্টেশন: যেখানে সংশ্লিষ্ট পথটি হোম সিগনালের সামনে , অন্ততঃ সিকি মাইল পর্যন্ত পরিষ্কার না থাকিলে কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি দেওয়া যায় না। ’বি’ শ্রেণীর স্টেশন : যেখানে সংশ্লিষ্ট পথটি আউটার সিগনালের সামনে অন্ততঃ সিকি মািইল পর্যন্ত পরিষ্কার না থাকিলে কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি দেওয়া যায় না। ’সি’ শ্রেণীর স্টেশন : বলিতে ’ডি’ শ্রেণীর স্টেশন অথবা দুইটি ব্লক স্টেশনের মধ্যে অবস্থিত থামার জায়গাকে বুঝায়। এই ধরণের স্টেশন কোন অবরোধ এলাকার সীমা গঠন করে না। আ:নি: 2(ক) ওয়ার্কিং টাইম টেবিলে সাধারণত বাংলাদেশ রেলওয়ের প্রতিটি স্টেশনের নামের উহার শ্রেণী উল্লেখ করা থাকে।