অগ্রসরমান একাধিক ট্রেন:32
অগ্রসরমান একাধিক ট্রেন: 32:
(অ): পথের বিন্যাস বা ইন্টারলকিং ব্যবস্থায় অন্য কোন নিরাপত্তা নিশ্চিত না করিলে যদি এমন অবস্থার সৃষ্টি হয় যে, বিভিন্ন দিক হইতে দুই বা ততোধিক ট্রেন একই সময়ে অথবা কাছাকাছি সময়ে একই স্টেশনের দিকে অগ্রসর হইতেছে, তাহা হইলে একেকবারে শুধুমাত্র একটি ট্রেনের সংশ্লিষ্ট সিগনালসমূহকে অনুমতি জ্ঞাপক করা হইবে।
(আ): দুই বা ততোধিক ট্রেন একই সময়ে বা কাছাকাছি সময়ে কোন স্টেশনের দিকে অগ্রসর হইলে যদি উহাদের মধ্যে এমন একটি ট্রেনের জন্য সংশ্লিষ্ট সিগনালসমূহকে অনুমতিজ্ঞাপক করা হইয়া থাকে যাহাকে অন্য একটি ট্রেন গ্রহণের জন্য পিছাইয়া রাখার প্রয়োজন হইত, তাহা হইলে সংশ্লিষ্ট আউটারটিকে বিপদজ্ঞাপক করিয়া সিগনালটির বাহিরে প্রথমোক্ত ট্রেনটিকে থামাইবার আগে কোন অবস্থাতেই স্টেশন মাষ্টার উক্ত ট্রেনটিকে গ্রহণ করিবার জন্য ইতিপূর্বে নির্ধারিত ক্রমের কোনরূপ রদবদল করিবেন না। প্রথমোক্ত ট্রেনটি সংশ্লিষ্ট আউটারের গোড়ায় আসিয়অ থামিবার পরই শুধু সঠিক ট্রেনটিকে অগ্রাধিকার দেওয়া যাইতে পারে।
আ: নি: 32 ক: একই বা কাছাকাছি সময়ে দুইটি ট্রেন কোন স্টেশনের দিকে অগ্রসর হইতে থাকিলে , স্টেশনে মাষ্টার প্রথমে যে ট্রেনটিকে গ্রহণ করিবেন বলিয়অ স্থির করিয়াছেন শুধুমাত্র উহার জন্যই সংশ্লিষ্ট সিগনালসমূহকে অনুমতিজ্ঞাপক করা হইবে। কিন্তু পরবর্তীতে যদি এই ব্যবস্থা বাতিল করিয়া অপর ট্রেনটিক অগ্রাধিকার প্রদানের প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহা হইরে স্টেশন মাষ্টার কোনক্রমেই সিগনালের অবস্থা বদল করিয়া পূর্বোক্ত প্রবেশাধিকারের আদেশ রদ করিবেন না, বরং বরং তিনি অবশ্যই সংশ্লিষ্ট সকল সিগনালকে বিপদজ্ঞাপক করিয়অ দিবেন এবং উভয় ট্রেনি থামিয়অ দাঁড়াইবার আগে পর্যন্ত সেইগুলিকে এই ভাবে বিপদজ্ঞাপক অবস্থায় রাখিবেন। ইহার পর সঠিক ট্রেনটিকে অগ্রাধিকার দেওয়া যাইবে।