লেভেল ক্রসিং এর সিগনাল সমূহ:27
লেভেল ক্রসিং গেট এর সিগনাল সমূহ: যে সমস্থ লেভেল ক্রসিং এ নিরাপত্তার খাতিরে স্টপ সিগনালের ব্যবস্থা থাকা দরকার সেই সমস্থ লেভেল ক্রসিং হইতে নিরাপদ দূরত্বে ঐ সিগনাল লাগানো হইবে।
আ: নি: 27ঝ: (1) অনুমোদিত বিষেষ নির্দেশক্রমে অন্য কোন ব্যবস্থা না থাকিলে এই নিয়মে বর্ণিত নিরাপদ দূরত্ব 402 মিটারের 1320 (ফুট) কম হইবে না।
(2) লেভেল ক্রসিং গেইটটি খোলা আছে কি বন্ধ আছে তাহা নির্দেশ করিবার জন্য বাহুওয়ালা সিগনাল ব্যবহৃত স্টেশনের অন্যান্য স্টপ সিগনাল হইতে আলাদা করিবার জন্য এই সমস্থ গেইট সিগনালের বাহুতে একাধিক গোলাকার ছিদ্র করা থাকিবে। উক্ত সিগনালসমূহ রাতের বেলায় গেইটটি ট্রেনের জন্য বন্ধ থাকিলে লাল আলো এবং সড়ক পথের জন্য বন্ধ থাকিলে সবুজ আলো দেখাইবে।