স্থায়ী সিগনাল সমূহের ন্যূনতম সন্নিবেশ:24,25
স্থায়ী সিগনালের নূন্যতম সন্নিবেশ : প্রতিটি স্টেশনের প্রতিটি দিকে স্থায়ী সিগনালের নূন্যতম সন্নিবেশ নিন্নরূপ হইবে।
(অ): ‘এ’ শ্রেণীর স্টেশনসমূহে একটি ওয়ার্ণার , একটি হোম এবং একটি স্টাটার ।
(আ):’বি’ শ্রেণীর স্টেশনসমূহে একটি আউটার, একটি হোম, এবং এবং হইা ছাড়া
(1) জোড়া পথ (ডাবল লাইন) এলাকায় প্রতিটি দিকের জন্য একটি করিয়া স্টাটার সিগনাল ।
(2) জোড়াপথ (ডাবল লাইন) এবং একক পথ উভয় ক্ষেত্রেই যদি ট্রেন 48 কিলোমিটারের অধিক গতিতে না থামিয়া চলাচল করে তাহা হইলে প্রতিটি দিকের জন্য একটি করিয়া ওয়ার্ণার সিগনাল ।
(ই): ‘সি’ শ্রেণীর স্টেশন সমূহে একটি ওয়ার্ণার ও একটি হোম ।
(ঈ) ‘ডি’ শ্রেণীর স্টেশন এই শ্রেণীর স্টেশনে ফিক্সড সিগনালের পরিবর্তে হাত সিগনালের মাধ্যমে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাইতে পারে।
(উ) সম্পূর্ণ অবরোধ (এবসলিউট ব্লক) পদ্ধতিতে পরিচালিত একক পথ এলাকায় যদি সা: নি: 253 অনুসারে হোম সিগনালের বাহিরে রানিং লাইনে কোন অগ্রসরমান ট্রেনের গতিপথে বাধা ঘটাইবার অনুমতি থাকে তাহা হইলে হোম সিগনাল অথবা উহার অনুপত্থিতে আউটারমোষ্ট ফেসিং পয়েন্ট হইতে অনূন্য 200 গজ দূরে একটি বাতিযুক্ত শান্টিং সীমা বোর্ড অথাব একটি এডভান্সড স্টাটার সিগনাল স্থাপিত হিইবে, তবে সর্বক্ষেত্রে শান্টিং সীমা বোর্ড অথবা এডভান্স স্টাটার সিগনাল এবং আউটার সিগনালের মাঝখানে অন্যূন সিকি মাইল দূরত্ব থাকিবে। ঐ ধরণের বোর্ড বা এডভান্স স্টাটার সিগনাল যতদূর পর্যন্ত বাধা ঘটাইবার অনুমতি দেওয়া যাইবে তাহার সীমা চিহ্নিত করিবে।
(ঊ) জোড়াপথ(ডাবল লাইন) এলাকায় , যদি এডভান্স স্টাটার সিগনাল থাকে তাহা হইলে উহাকে আউটামোষ্ট ট্রেলিং পয়েন্টে অথবা উহার অনুপস্থিতিতে যেস্থানে ট্রেন আসিয়া দাঁড়ানো প্রয়োজন সেই স্থান হইতে 200 গজ সামনে লাগানো হইবে।
25: 24 এর ব্যতিক্রম : 24 নং নিয়মের বর্ণিত ব্যবস্থাদি সত্ত্বেও
(অ) রেলওয়ের যে সমস্থ স্টেশনে ট্রাফিক কম সে সমস্থ স্টেশনে প্রতিটি দিকের জন্য শুধুমাত্র একটি করিয়া স্টপ সিগনাল দেওয়া যাইতে পারে। এই ধরনের স্টপ সিগনালসমূহ শান্টিং সীমা বোর্ড অথবা প্রয়োজনীয় দূরত্ব বোর্ডের বাহিরে নিরাপদ দূরত্বে অবস্থিত থাকিবে। এই সমস্থ স্টেশনে ট্রেন অনিুমোদিত বিশেষ নির্দেশ অনুসারে পরিচালিত হইবে।
(আ): রেলওয়ের যে সমস্থ স্টেশনে ট্রাফিক খুবই কম এবং শুধু দিনের বেলাতেই ইহার চলাচল হইয়া থাকে সেই সমস্থ স্টেশনে ফিক্সড সিগনাল না থাকিলেও চলিবে এবং উক্ত স্থানে ট্রেন সমূহ অনুমোদিত বিশেষ নির্দেশ অনুসারে পরিচালিত হইবে।
(ই) ফিক্সড সিগনালের স্থাপন এবং ট্রেন পরিচালনার ব্যবস্থাদি অনুমোদিত বিশেষ নির্দেশ দ্বারা নির্দিষ্ট হেইবে।