বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম

রেলকর্মচারী আহত হওয়ার প্রতিবেদন

injuried railway servant by train accident

দুর্ঘটনার দরুন রেলকর্মচারীর আহত হওয়ার ব্যাপারে প্রতিবেদন:030: যে দুর্ঘটনার দরুণ কোন রেলকর্মচারী ব্যক্তিগতভাবে আহত হয়,সেই দুর্ঘটনার সংবাদ প্রেরণের সময় জখমটি পেনেল কোড এ বর্ণিত হুরুতর প্রকিৃতির কিনা সে বিষযে উল্লেখ করিতে হইবে। যদি কর্তব্যরত গ্যাং ম্যান দুঘটনার পতিত হয় তবে সংশ্লিষ্ট গ্যাং মেটের সাক্ষ্য নেওয়া অবশ্যই প্রয়োজন হইবে। মোট তাহার দলের লোকদের নিরাপত্তার জন্য দায়ী । এই মর্মে সাক্ষ্য প্রমাণ লিপিবদ্ধ করিতে হইবে। যে তাহাদের রক্ষার জন্য মেট কর্তৃক প্রয়োজনীয় নির্দেশাবলী ইস্যু করা হইয়াছিল। যদি কোন দুর্ঘটনা প্রথমে সাধারণ প্রকৃতির মনে হয় কিন্ত পরে কিছুটা মারাত্বক আকার ধারণ করে যাহার ফলে আহত ব্যক্তি 20 দিনে মধ্যে কাজে যোগদান করিতে সক্ষম না হয় , তবে বিষয়টি অনবিবিলম্বে বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিতে হইবে। পেনেল কোডে বর্ণিত গুরুতর জখমের কিচু ইদারহণ অবগতির জন্য নীচে দেওয়া হইল। শুধুমাত্র নিন্মলিখিত জখমগুলিই গুরুতর বলিয়া গণ্য হইবে। প্রথমত: পুরুষত্ব হারানো , দ্বিতীয় : যে কোন একটি চোখের দৃষ্টিশক্তির স্থায়ী বিনাশ , তৃতীয়ত: যে কোন একটি কানের শ্রবণশক্তির স্থায়ী বিনাশ , চতুর্থত: কোন অঙ্গহানী বা জোড়ার ক্ষতি , পঞ্চমত: কোন অঙ্গপ্রত্যঙ্গ বা জোড়ার বিনাশ অথবা স্থায়ী দুর্বলতা , ষষ্ঠত: মাথা বা মুখমন্ডলে স্থায়ী বিকৃতি , সপ্তমত: দাঁত বা হাড় ভাঙ্গিয়া আঘাত যাহার ফলে মুত্যু ঘটিতে পারে অথবা সংশ্লিষ্ট ব্যক্তি 20 দিন যাবৎ কঠোর শারিরিক যাতনা ভোগ করেন বা তাহার স্বাভাবিক কাজকর্ম করিতে অক্ষম হন।