বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম

ডাক বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষকে সংবাদ প্রেরণ

ডাক, বেসামরিক, সামরিক ইত্যাদি কর্তৃপক্ষকে সংবাদ প্রদান: যখন ডাক বহনকারী ট্রেনে দুর্ঘটনা সংঘটিত হয় অথবা দুর্ঘটনার কারণে সরাসরি যোগাযোগ্য ব্যবস্থা 12 ঘন্টার বেশী বিচ্ছিন্ন থাকার সম্ভাবনা থাকে, তখন ডিটিও ডিটিএস নিন্মলিখিত কর্তৃপক্ষকে তারবার্তর মাধ্যমে অবহিত করিবেন। (ক) (অ) জি , ও , সি , ঢাকা (আ) সচিব, যোগাযোগ মন্ত্রণালয় , বাংলাদেশ সরকার , ঢাকা , (ই) উপ সচিব , স্বরাষ্ট মন্ত্রণালয় , বাংলাদেশ সরকার , ঢাকা , (ঈ) সুপারিন্টেডেন্ট অব সাটিং , রেলওয়ে ডাক সার্ভিস । (খ) যেখানে স্টীমার কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ রক্ষঅ করা হ্য় সেখানে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহণ সংস্থা । 20 : দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য দুর্ঘটনা স্থলে কর্মকর্তঅ , পরিদর্শক বা অন্য তত্বাবধায়ক কর্মচারী কর্তৃক গ্র্রহণকারী প্রাথমিক ব্রবস্থা: (ক) দুর্ঘটনাস্থলে অবস্থিত সিনিয়র কর্মকর্তঅ অথবা পরিদর্শক লাইনের নিরাপত্তার ব্যবস্থা , যাত্রী সাধারণের আরাম এবং যোগাযোগ ব্যবস্থঅ পুন:চালুকরণ নিশ্চিত করিবার পর পরই সংশ্লিষ্ট কর্মচারীগণের সাক্ষ্য গ্রহন করিবেন। (খ) যে সকল ক্ষেত্রে ব্লক কার্যপদ্ধতির নিয়ম ভঙ্গ করা জড়িত রহিয়াছে সে সকল ক্ষেত্রে চালককে ইস্যুকৃত লাইন ক্লিয়অর টিট বা টোকেন অথবা দ্বৈত লাইনের ইন্টারকড স্টেশন এর ক্ষেত্রে ব্লক যন্ত্র ও সিগনালের লিভারের অবস্থা পরীক্ষা করিয়অ লিপিবদ্ধ করিতে হইবে এবং সংশ্লিষ্ট স্টেশনের ট্রেন রেজিষ্টার বহি ও দুিই স্টেশনের মধ্যে কোন তারবার্তা থাকিলে তাহার দায়িত্বভার তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করিবেন। (গ) সকল জবানবন্দী ইচ্ছাকৃত হইতে এবং কোন কর্মচারীকে জবানবন্দী দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা যাইবে না। (ঘ) কর্মচারীদের জবানবন্দী আনুষ্ঠানিকভাবে দ্রুততার সহিত লিপিবদ্ধ করিতে হইবে এবং লিপিবদ্ধকারী কর্মকর্তঅ কর্তৃক কোন বহি অথবা দলিলপত্র গৃহীত হইয়া থাকিলে তাহা সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট পাঠাইতে হইবে যেন প্রয়োজন হইলে সেইগুলি যৌথ তদন্তের সময় উপস্থাপন করা যায়। (ঙ) মারাত্নক দুর্ঘটনার ক্ষেত্রে অকুস্থলে উপস্থিত কর্মকর্তাগণের উচিৎ দুর্ঘটনার কারণ নির্ণয়ে সহায়ক হইতে পারে এমন প্রতিটি বিষয় সতর্কতার সহিত লিপিবদ্ধ করা। (চ) প্রয়োজনীয় দুরত্ব সমূহ দেখাইয়া নকশা তৈরী করিতে হইবে এবং তাহাতে নিন্মলিখিত তথ্যাবলী সতর্কতার সহিত লিখিত হইবে। (1) লাইনচ্যুতির ক্ষেত্রে (অ) ইঞ্জিনের সকল লাইনচ্যুত চাকার অবস্থা । (আ) ট্রেনের লাইনচ্যুত যান সমূহের অবস্থা । (ই) যেইস্থানে গাড়ীগুলি দাঁড়াইয়অ পড়িয়াছে সেই স্থানে পূর্বে লাইনচ্যুতির কোন চিহ্ন বা দাগ থাকিলে দাঁড়াইবার স্থান হইতে দূরত্বসহ যেখানে সম্ভব সেগুলির অবস্থান এবং পয়েন্টস ও ক্রসিং হইতেও তাহাদের দূরত্ব এবং ভাঙ্গিয়া ও বাকিয়া যাওয়া রেল ক্ষতিগ্রস্থ চেয়ার , ফিশ প্লেট বা বোপল্ট ইত্যাদির অবস্থান। (ঈ) লাইনচ্যুত যানের লাইনচ্যুত চাকার বা অন্যান্য চাকার অবস্থঅন এবং অন্য কোন ক্ষয়ক্ষতি । (উ) যদি লাইনচ্যুতি পয়েন্টে না হইয়অ ক্রসিং এ সংঘটিত হয় তবে চেক রেল ও ক্রসিং এর নোজের বিপরীত দিকের রানিং রেলের মধ্যকার ক্লিয়ারেন্স সতর্কতার সহিত নোট করিতে হইবে। কাঠের চাবির অব্সথা এবং চাবিগুলি স্থানচ্যুত হইয়াছে কিনা তাহাও নোট করিতে হইবে। (2) অন্যান্য প্রসঙ্গিক ক্ষেত্রে : (অ) ভেকুয়াম ব্রেকযুক্ত যানসমূহের অবস্থা এবং হোস পাইপ সংযোজিত ছিল কিনা তাহার বিবরণ । (আ) ভাঙ্গা কাপলিং অথবা ড্র বার হুক সমূহের অবস্থান ও অবস্থঅ সম্বন্ধে যে কোন ধরণের তথ্য (ই) সিগনাল বা স্থায়ীপথে কোন ক্রটি বিচ্যুতি। 21 : লাইনচ্যুত ইঞ্জিন সমূহের পরীক্ষা: (ক) যে ইঞ্জিন একবার লাইনচ্যুত হইয়াছে , নিন্মলিখিত পরীক্ষাগুলি সম্পন্ন না করা পর্যন্ত সেই ইঞ্জিনকে পুনরায় কাজের জন্য বুক করা যাইবে না। (অ) ইঞ্জিনের ড্র বার গিয়ার খুলিয়া পরীক্ষা করিতে হইবে। (আ) সবগুলি চাকা গেজ দিয়া চেক করিতে হইবে। (ই) সকল স্প্রীং সংযোগ পরীক্ষা পূর্বক সুযোগ থাকলে ইঞ্জিনের ওজন করিয়া আডজাষ্ট করিতে হইবে। (খ) পথিপাশ্বে কোথাও লাইনচ্যুতি ঘটিবার পর ইঞ্জিন ক্র কর্তৃক ইঞ্জিন লাইনে পুন:স্থাপিত হইয়অ থাকিলে চালক তাহার যাত্রা শুরু করার আগে উপরে বর্ণিত পরীক্ষঅগুলি যতটা সম্ভব সম্পন্ন করিবেন। বি আর জি 33 ফরমে স্টেশন মাষ্টারের দুর্ঘটনা প্রতিবেদন :022: স্টেশন মাষ্টার প্রাথমিক খবর পাওয়ার পর যথাশীঘ্র সম্ভব বি আর জি 33 ফরমে উল্লিখিত প্রশ্নসমূহের মধ্যে িএই ক্ষেত্রে প্রযেজ্য প্রশ্নগুলির সংক্ষিপ্ত জবর সংগ্রহ করিয়া লিপিবদ্ধ করিবেন। অতঃপর তিনি প্রতিবেদনকারী রেলওয়ে কর্মচারীর সহিত যুক্তভাবে ফরমটি দস্তখত করিবেন এবং বিষেশ কভারে ভরিয়অ উপর জরুরী কথাটি লিখিয়া প্রথম ট্রেনেই নিন্মলিখিত কর্মকর্তাদের নিকট পাঠাইবেন। (খ) মেরিন সুপারিন্টেন্ট , ফেরী সাভিসে দুর্ঘটনার ক্ষেত্রে (গ) বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী , ওয়াগনের এক্সেল ভাঙ্গার ক্ষেত্রে (ঘ) সংশ্লিষ্ট ডি টি ও এবং ডি টি এস , অন্যান্য ক্ষেত্রে । (ঙ) এ শ্রেণীর দুর্ঘটনা ঘটিলে বি আর জি 33 ফরমে অনুলিপি ডেপুটি কমিশনার , রেলওয়ে পুলিশ সুপার এবং জেলা পুলিশ সুপারকেও পাঠাতে হইবে। পরিবহণ বিভাগ ব্যতীত অন্য বিভাগের অধস্তন কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন::023: পরিবহণ বিভাগ ব্যতীত অন্য বিভাগের অধস্তন কর্মকর্তঅগণ , যে সমস্থ দুর্ঘটন সম্বন্ধে তাহাদিগকে অবহিত করা হইয়াছে এবং যেগুলির সহিত তাহাদের বিভাগ সম্পর্কযুকত , নিন্মবর্ণিত তথ্যঅবলীসহ সেই সমস্থ দুঘর্ঢ়টনার সংক্ষিপ্ত প্রতিবেদন তাহাদেরর নিজ নিজ বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিবেন। (ক) দুর্ঘটনার কারণ এবং তাহার সহিত সংশ্লিষ্ট পারিপাশ্বিকতা । (খ) দায়ী ব্যক্তিগণ । (গ) ক্ষয়ক্ষতির বিবরণ ও পরিমাণ এবং (ঘ) মন্তব্য।