বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম

দুর্ঘটনার খসড়া প্রস্তুতের নিয়মবলী

accident report

দুর্ঘটনার খসড়া প্রস্তুতের নিয়মাবলী: (1) ভবিষ্যতে আইনগত জটিলতা এড়াইবার জন্য প্রেস রিপোর্টের খসড়া প্রস্তত করিবার সময় সবিশেষ যত্ন লইতে হইবে এবং বিতকর্ের উর্ধে না হইলে দুর্ঘটনার সুনিদিষ্ট কারণ উল্লেখ করা যাইবে না। সংবাদপত্রে প্রেরিত তারবার্তায় কোন শব্দ বা নামের কোড ব্যবহার করা যাইবে না। (2) গুরুত্বপূর্ণ দুর্ঘটনার সংবাদ পাইবার পর চীফ অপারেটিং সুপারিন্টেডেন্ট তাহা রেলওয়ের মহাপরিচালক অথবা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করিবেন। (খ) অকুস্থলে পৌছার পর ডি টি ও অথবা ডি টি এস নিজেই প্রতিবেদক হিসাবে কাজ করিবেন অথবা তাহার সহকারী বা এজন পরিবহণ পরিদর্শককে নিন্মবর্ণিত ধরণে প্রতিবেদন তরৈী করিবার জন্য নিযুক্ত করিবেন। (1) স্টেশন কর্তৃক তারবার্তা পাঠাইবার সময় এবং প্রতিবেদক কর্তক তাহা পাওয়ার সময় (2) প্রতিবেদকের অকস্থলে রওয়ানা হওয়ার সময় এবং পৌচিবার সময় । (3) দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: (4) সময়,তারিখ এবং কিলোমিটার নম্বর , (5) সংশ্লিষ্ট ট্রেন বা ট্রেন সমূহের বিবরণ , (6) লাইনচ্যুত এবং উল্টাইয়া যাওয়া গাড়ীর সংখ্যঅ (গাড়ী গুলির স্ব স্ব নম্বর উল্লেখ করতে হইবে। (7) যে সকল গাড়ী হইতে নিহত ও আহতদেরকে বাহির করা হইয়াছে সেই সকল গাড়ীর অবস্থা ও অবস্থান দেখইয়া একটি খসড়া নকশা ও সংক্ষিপ্ত বিবরণ (8) দুর্ঘটনাস্থলে লাইনের অবস্থা (9) নিহতের সংখ্যা ও বিবরণ (অ) যাত্রী নাম , ঠিকানা ও পেমা এবং টিকিট নম্বর (মহিলার ক্ষেত্রে পিতা বা স্বামীর নাম (আ) রেলকর্মচারীর নাম , পদদনাম এবং কর্মস্থলের নাম (10) (অ) শেষকৃত্যের জন্য আত্নীয় স্বজনের কাছে হস্তান্তরকৃত মৃতদেহের সংখ্যা ,(আ) অন্যান্য মৃতদেহ সম্বন্ধে গৃহীত ব্যবস্থা (ই) মৃত্যের মালপত্র সম্বন্ধে গৃহীত ব্যবস্থা। (11) প্রত্যেক ক্ষেত্রে নিন্মলিখিত বিবরণ উল্লেখপূর্বক আহতের সংখ্যা । (অ) নাম , ঠিকানা এবং পেশা (পুরুষ এবং অবিবাহিতা মহিলার ক্ষেত্রে পিতান নাম এবং বিবাহিতা মহিলার ক্ষেত্রে স্বামীর নাম (আ) টিকিট নম্বর (ই) জখমের বিবরণ (ঈ) চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাইয়া থাকিলে কোন হাসপাতালে এবং কতটার সময় পাঠানো হইয়াছে তাহার বিবরণ (উ) ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা করা হইয়া থাকিলে চিকিৎসার প্রকৃতি এবং সময় (ঊ) প্রাথমিক চিকিৎসার পর আত্নীয়ের কাছে হস্তান্তর করা হইয়াছে কি না। (ঞ) আহতদের মালপত্র সম্বন্ধে কি ভাবে নিষ্পত্তি করা হইয়াছে । (12) হতাহতের আত্নীয়স্বনজ সংশ্লিষ্ট ট্রেনে থাকিয়া থাকিলে তাহাদের নাম সম্পর্কে , ঠিকানা ও টিকিট নম্বর। (13) যেখানে উদ্ধঅরকারী ট্রেন থাকে সেই স্টেশনে দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির সময় উদ্ধারকারী ট্রেনের স্টেশন ত্যাগের সময় এবং দুর্ঘটনা স্থলে পৌছিবার সময়। (14) অবরোধের (ব্লক) স্থিতিকাল) (15) ট্রানশিপমেন্ট করা হইয়া থাকিলে তাহার সময় এবং প্রদত্ত সুবিধাদি। (16) ট্রেনটিতে কোন চিকিৎসক থাকিলে তাহাদের নাম ও ঠিকানা: (17) স্থানীয় কোন চিকিৎসকের সাহায্য পাইয়া থাকিলে তাহাদের নাম ও ঠিকানা এবং (18) উদ্ধারকারী ট্রেনের মেডিকেল কর্মচরীদল । ইহা স্মরণ রাখিতে হইবে যে , উদ্ধারকারী ট্রেরের কর্মরত দলের অংশ হিসাবে কর্মরত প্রশিক্ষণ প্রাপ্ত ষ্টেচর বহনকারী সর্বদা উদ্ধঅরকারী ট্রেনের সঙ্গে যাএবন যাহাদের সংখ্যা এ শ্রেণীর রিলিফ ট্রেনের জন্য 12 জন্য এবং বি শ্রেণীর রিলিফ ট্রেনের জন্য 6 জন। (গ) উপরে বর্ণিত বিষগুলি শুধুমাত্র নির্দেশক হিসাবে দেওয়া হইয়াছে। ইহা ছাড়া অন্য যে কোন প্রাসঙ্গিক বিষয় যাহা প্রতিবেদক দরকারী এবং গুরুত্বপূর্ণ বলিয়অ মনে করিবেন তাহা লিপিবদ্ধ করিয়া রখিবেন। তিনি সংবাদপত্র সংস্থা, বাংলাদেশ রেলওয়ের সরকারী পরিদর্শক , বাংলাদেশ রেলওয়ে মহা পরিচালক, বাংলাদেশ রেলওয়ে বোর্ডের সচিব এবং প্রধান পরিচালন কর্মকর্তাকে প্রয়োজন বোধে আরও সঠিক তথ্যাদি দ্রুত সরবরাহ করিবার জন্য দায়ী থাকিবেন। তিনি ইহাও লক্ষ্য রাখিবেন যেন দুর্ঘটনাস্থলে পুশিল কর্তৃপক্ষ যথাযথভাবে ঠিকানা সহ হতাহতের পূর্ণ তালিকা রক্ষা করেন। প্রতিবেদক তাহার রেকর্ডকৃত বিবরণাদি সমর্থনে জন্য সাক্ষী হিসাবে বুদ্ধিমান ও স্বতন্ত্র , বাংলাদেশী নাগরিকের সাহায্য গ্রহণের জন্যও প্রচেষ্টা চালাইবেন। সাক্ষীগণকে লিপিবদ্ধ প্রতিবেদনে স্বাক্ষর করিতে অথবা তাহাদের নিজ নিজ মতামত সম্বলিত আলাদা প্রতিবেদন দিবার জন্য অনুরোধ করিতে হইবে। 18 (ক) পূর্বের অনুচ্ছেদের জন্য ট্রেনের প্রতিটি দুর্ঘটনা , সে ট্রেনের যাত্রী থাকুন বা না থাকুন , যাহাতে জীবননাশ বা পেনাল কোড বর্ণিত মারাত্নক জখম (30 নং অনুচ্ছেদে ব্যাখ্যা দেওয়া হইয়াছে। সংঘটিত হয় অথবা সম্পত্রি মারাত্নক ক্ষতিসাধন হয় যাহার আনুমানিক মূল্য 20000 টাকা বা তাহার বেশী এবং ভুমিধ্বস , বন্যা বা বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন , লাইনচুতি ইত্যাদি ধরণের দুর্ঘটনা যেখানে ট্রেন চলাচল বন্ধ থাকার সময়কাল 6 ঘন্টার বেশী হয়। সেগুলিকে মারাত্বক দুর্ঘটনা বলিয়া গণ্য করিতে হইবে। (খ) নিজেদের অসতর্কতার জন্য কোন অনধিকার প্রবেশকারী ট্রেনের নীচে পড়িয়া আহত বা নিহত হইবার অথবা কোন যাত্রীর আহত বা নিহত হইবার ঘটনাকে এ িবিধির জন্য মারাত্বক দুর্ঘটনা বলিয়া গণ্য করা হইবে না।