বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 23

স্থায়ী সিগনাল সমূহের স্থাপন:23

placement of permanent signal

স্টেশনসমূহে স্থায়ী সিগনাল স্থাপনের বাধ্যবাধকতা: (অ): নিন্মিলিখিত স্টেশনসূহ ব্যতীত অন্য সকল স্টেশনেই আলোচ্য ধারায় অথবা এই অধ্যায়ের ‘ঞ’ ধারায় বর্ণিত সিগনালসমূহ স্থাপিত হইবে। (1) যে সমস্থ স্টেশনের মধ্যে মাত্র একটি ইঞ্জিন (ওয়ান ইঞ্জিন ওনলী) পদ্ধতিতে ট্রেন পরিচালিত হইয়া থাকে। (2) যে সমস্থ স্টেশন বা এলাকা সমূহ স্বয়ংক্রিয় অথবা আধা স্বয়ংক্রিয় সিগনাল দ্বারা পরিচালিত হইয়া থাকে। (3) অনাবরোধ (নন ব্লক) স্টেশন সমূহ এবং (4) যে সমস্থ এলাকাসমূহ অনুমোদিত বিশেষ নির্দেশক্রমে ফ্রিক্সড সিগনাল স্থাপনের বাধ্যবাধকতা হইতে অব্যাহতি পাইয়াছি। (আ): সরকারী রেল পরিদর্শকের মঞ্জুরী ব্যতীত কোন ফিক্সড সিগনাল স্থাপন বা স্থানান্তর করা যাইবে না।