টিকিটের কালার
চালককে অগ্রসর হইবার অধিকার প্রদানের সময়:361:
কোন অগ্রসর হইবার অধিকার চালককে প্রদান করা হইবে না, যতক্ষণ না এই অধ্যায়ের পূর্ববর্তী নিয়মসমূহে বর্ণিত পদ্ধতি যতটুকু প্রযোজ্য ততটুকু ,353 নং নিয়মে বর্ণিত সংশোধন সমেত , যদি থাকে , পালিত হয়।
লাইন ক্লিয়ার টিকেটসমূহ:362:
(ক) বিশেষ অনুসারে ব্যতীত 360 নং নিয়মে বর্ণিত লাইন ক্লিয়ার টিকেট সমূহ 346 নং নিয়মে বর্ণিত ফরমে লিপিবদ্ধ হইবে।
(খ) যদি 235 (2) নিয়মানুসারে শর্তসাপেক্ষ অনুমতি প্রদত্ত হয়, তাহা হইলে লাইন ক্লিয়ার টিকেটটি নিন্মরূপ হইবে।
প্রতৌক টিকেট একটি ক্রমিক সংখ্যা সম্বলিত এবং নিন্মলিখিত সংশোধনী সহ 346 (গ) নিয়মে বর্ণিত বর্ণের হইবে।
(1) উর্ধগামী এবং নিন্মগামী মেইন লাইন সমূহে ব্যবহার্য টিকেটগুলির উভয় পৃষ্ঠায় অতিরিক্ সবুজ ডোরা দাগ থাকিবে।
(2) উর্ধগামী এবং নিন্মগামী শাখা এবং লুপ লাইন সমূহে ব্যবহার্য টিকেট সমূহে উভয় পৃষ্ঠায় অতিরিক্ত সবুজ ডোরা দাগ থাকিবে।
অপরাপর নিয়মাবলীর প্রয়োগযোগ্যতা : 342 এবং 347 হইতে 351 নং নিয়মাবলী ব্লক যন্ত্রের ব্যবস্থা নাই এইরূপ ব্লক স্টেশন সমূহর কার্য পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য হইবে।