লাইন ক্লিয়ার চাওয়ার শর্ত
যে সকল ব্লক স্টেশনে বৈদুতিক যন্ত্রাদি ব্যবস্থিত নাই।
সংকেত সমূহ প্রেরণ:353:
330,331,এবং 333 হইতে 339 নং নিয়মসমূহে বর্ণিত সংকেতসমূহ অথবা নির্দেশাবলী দ্বার নির্দেশিত উহাদের সংশোধনী সমূহ প্রয়োজন ক্সেত্রে বৈদুতিক কথোপকথন যন্ত্রের মাধ্যমে প্রেরিত হইবে।
বার্তাসমূহের জন্য ব্যবহৃত ফার্মসমূহ:354:
(ক) ট্রেন সমূহের পরিচালনা সম্পর্কে প্রেরিত সকল বার্তা রেলওয়ে প্রশাসন কর্তৃক এতদুদ্দেশ্যে বিশেষভাবে ব্যবস্থিত ফর্মসমূহে লিখিত হইবে।
(খ) এইরূপ ফর্মসমূহ পুস্তকাকারে বাঁধাইকৃত থাকিবে এবং প্রত্যেক স্টেশনে স্টেশন মাষ্টার বা বিশেষ নির্দেশাবলী মোতাবেক এতদুদ্দেশ্যে নিযুক্ত রেলওয়ে কর্মচারী কর্তৃক রক্ষিত হইবে।
বাতাসমূহের পার্থক্য: 355:
ট্রেন পরিচালনা সম্পর্কে প্রেরিত প্রতিটি বার্তা ইহা যে ট্রেনটির সহিত সম্পর্কিত উহার বিষয়ে সুষ্ঠরুপে বর্ণনা করিবে।
(খ) প্রতিটি ট্রেনের জন্য একটি করিয়া পৃথক অনুসন্ধান এবং উত্তর প্রেরিত হইবে।
বার্তা এবং অগ্রসর হইবার অধিকার সমূহের লিখন এবং সহিকরণ:356:
(ক) ট্রেন পরিচালনা সম্পর্কে প্রেরিত সকল বার্তা এবং লিখিত অগ্রসর হইবার অদিকার সমূহ কালিতে লিখিত এবং উহা প্রেরণ কিংবা জারী করণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সহিকৃত হইবে।
(খ) কোন বার্তা বা অগ্রসর হইবার অধিকার যতক্ষণ না প্রয়োজন হয়, সম্পূর্ণ বা আংশিকভাবে লিখিত বা সহিকৃত হইবে না।
আ:নি:356 (ক) প্রান্তিক বা জংশন স্টেশন ব্যতীত অন্য কোন স্টেশনের স্টেশন মাষ্টার সম্মুখবর্তী স্টেশন হইতে লাইন ক্লিয়ার এর জন্য আবেদন করিবেন না, যতক্ষণ না তিনি এই মর্মে অবগত হন যে , সংশ্লিষ্ট ট্রেনটি পশ্চাদবর্ীি স্টেশন হইতে ছাড়িয়া আসিয়াছে। ইহা ঐ সকল স্টেশন সমূহের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যাহাদের মধ্যে ভ্রমণের জন্য 15 মিনিট বা তারও কম সময়ের প্রয়োজন হয়, এবং সে ক্সেত্রে পশাচাদবর্তী স্টেশনকে লাইন ক্লিয়ার প্রদান করিবার পর সম্মুখবর্তী স্টেশন হইতে লাইন ক্লিয়ার চাওয়া হইবে।