বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 348, 349

সতর্কতা আদেশ জারী না করার ক্ষেত্র

cautionary order

সতর্কতা আদেশ:347: (ক) যখনই লাইনের মেরামত বা অন্য কোন কারণে বিশেষ পূর্ব সতর্কতা গ্রহণের প্রয়োজন হয়, তখন যে স্থানে অনুরূপ পূর্ব সতর্কতার প্রয়োজন সেই স্থানের নিকটতম থামিবার সে্‌টশন কিংবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নির্ধারিত স্টেশনসমূহ হইতে চালকের নিকট , যে কিলোমিটার নির্দেশক খুটি সমূহের মধ্যে অনুরূপ পূর্ব সতর্কতা প্রয়োজন তাহার ববিরণ , এই পূর্ব সতর্কতা গ্রহণের কারণ এবং উক্ত সাথানে ট্রেন চলাচলের গতিমাত্রা সম্পর্কে বিশদ বিবরণ সম্বলিত সতর্কতা আদেশ হস্তান্তর করা হইবে। (খ) সংশ্লিষ্ট স্থানে নিরাপদ দূরত্বে স্থায়ী সংকেত সমূহের ব্যবস্থা থাকিলে এবং পরিচালনা বা ট্রাফিক বিভাগ কর্তৃক সংশ্লিষ্ট সকল ভ্রাম্যমান (রানিং) কর্মচারীকে বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হইয়া থাকিলে দীর্ঘ মেয়াদী মেরামতের ক্ষেত্রে উপ নিয়ম (ক) প্রযোজ্য হইবে না। (গ) উপ নিয়ম (ক) উল্লিখিত সতর্কতা আদেশ উভয় পৃষ্ঠা সবুজ বর্ণের কাগজে কালি দ্বারা পূর্ণভাবে লিখিত ও সহিকৃত হইবে, তবে অস্থায়ী ব্যবস্থা হিসাবে কোণাকুণি সবুজ ডোরাকাটা সাদা কাগজেও সতর্কতা আদেশ দেওয়া যাইতে পারে। আ:নি:347 ক: সতর্কতা আদেশ জারি করিবার ক্ষেত্র: (1) যখনই লািইনের মেরামত , কোন সংকেত বা ইন্টালকড ফেসিং পয়েন্ট এর ত্রুটি কিংবা অন্য কোন কারণৈ চালককে বিশেষ পূর্বসতর্কতা , নিয়ন্ত্রণ বা নির্দেশ পালন করিতে হয়, তখন নিন্ম লিখিত অনুচ্ছেদ (2) এর ক্ষেত্র ব্যতিত অন্যান্য ক্ষেত্রে যে সেকশনে অনুরূপ বিশেষ সতর্কতা , নিয়ন্ত্রণ বা নির্দেশকসমূহ প্রযোজ্য সেই সেকশনের অব্যবহিত পূর্বের স্টেশন হইতে চালকেকে একটি সতর্কতা আদেশপত্র ওপিটি/80 প্রদান করা হইবে। পালনযোগ্য বিশেষ পূর্ব সতর্কতা , নিয়ন্ত্রণ বা নির্দেশ সমূহ সতর্কতার আদেশ পত্রে এতদুদ্দেশ্যে রক্ষিত পৃষ্ঠায় লিপিবদ্ধ করিতে হইবে। সতর্কতা আদেশের মাধ্যমে চালককে প্রদত্ত নির্দেশাবলী তাহাকে অবশ্যেই পালন করিতে হইবে। নিন্মলিখিত ক্সেত্র সমুহে এই নিয়ম প্রযোজ্য হয় না অথ্যাৎ সতর্কতার আদেশ সমূহ জারী করিতে হয় না। (ক) উপরে বর্ণিত ক্ষেত্র সমূহ ব্যতিরেখে ত্রটিযুক্ত সংকেত সমূহ সম্পর্কিত হুশিয়ারী ক্ষেত্রে যাহার জন্য সা:নি: 47 হইতে 49 এবং উহাদের আনুষঙ্গিক নিয়মাবলী দ্রষ্টব্য: (খ) কার্যকরী সময়পঞ্জীতে বর্ণিত বিশেষ নিয়ন্ত্রণ বা নির্দেশ সমূহের ক্ষেত্রে এবং (গ) গেজেটে প্রকাশিত ও স্থায়ী সিগনাল সমূহ দ্বারা নির্দেশিত বলিয়া বিশেষভাবে প্রজ্ঞাপিত বিশেষ বাধানিষেধ সমূহের ক্সেত্রে । টীকা: একটি ফ্ল্যাগ বা ডি শ্রেণীর স্টেশন এই সকল নিয়মাবলীর আওতাধীন নহে। (2) বিশেষ পূর্ব সতর্কতা বা নিয়ন্ত্রণ সমূহ প্রযোজ্য হয় এইরূপ এলাকার অব্যাবহিত পূর্বের স্টেশন সমূহের উপর দিয়অ বিরতিহীনভাবে চলাচলের জন্য নির্ধারিত ট্রেনসমূহের চালকগণ, যখনই প্রয়োজন , সংশ্লিষ্টচ এলাকায় প্রবেশের পূর্বে পূর্ববর্তী বিরতির স্টেশন হইতে একটি সতর্কতা আদেশ গ্রহণ করিবেন। আ:নি: 347 গ: স্টেশন মাষ্টার কর্তৃক সতর্কতা আদশে সহিকরণ: (1) কোন সতর্কতা আদেশ জারী করিবার পূর্বে , উহার নির্ধারিত স্থানে স্টেশন মাষ্টার তারিখ সহ সহি করিবেন। (2) স্টেশন মাষ্টার, সতর্কতা আদেশ সহি ও তারিখ প্রদান করিয়া উহা ব্যক্তিগত ভাবে বা স্টেশনের কোন কর্মচারীর মাধ্রমে সংশ্লিষ্ট গার্ডের নিকট হস্তান্তর করিবেন। (3) আনুষঙ্গিক নিয়ম 347(1) এবং (2) মোতাবেক একটি সতর্কতা আদেশ জারী এবং হস্তান্তর করিবার পরে স্টেশন মাষ্টার নিশ্চিত করিবেন যে , উহার প্রতিপত্রটি গার্ড এবং চালক উভয় কর্তৃক সহিকৃত হইয়াছে এবং এই বিষয়ে কোন ত্রটি পরিলক্ষিত হইলে তৎক্ষণাৎ তাহা তাহার বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন। আ:নি: 347 ঘ: গার্ড কর্তৃক সতর্কতা আদেশ এবং উহার প্রতিপত্র সহিকরণ: অনুসরণীয় বিশেষ সতর্কতা বা নিয়ন্ত্রণ সমূহ সম্পর্কে ওয়াকিবহাল হইয়াছেন এবং সংশ্লিষ্ট চালক যথেষ্ট শিক্ষিত না হইলে অনুসরণীয় বিশেষ নির্দেশাবলী তাহাকে ব্যাক্যা করা হইবে। আ:নি: 337 ঙ: চালক কর্তৃক প্রতিপত্র সহিকরণ: চালক প্রতিপত্রটি সহি করিবার মাধ্যমে সতর্কতা আদেশটির প্রাপ্তিস্বীকার করিবেন এবং যথেষ্ট শিস্খিত নহেন এইরূপ চালক কর্তৃক প্রদত্ত উক্ত সহি , অনুসরণীয় বিশেষ নির্দেশাবলী তাহার নিকট গার্ড কর্তৃক ব্যাখ্যাত হইবার স্বীকৃতি স্বরুপ গণ্য হইবে। আ:নি:347 চ: সতর্কতা আদেশ প্রদানের জন্য ট্রেনসমূহ থামানো: (1) সতর্কতা আদেশ প্রদান করিবার জন্য ট্রেন সমূহকে অনির্ধারিত ভাবে থামানো যাইবে না, তবে শর্ত থাকে যে , যে সেকশনের জন্য বিশেষ পূর্ব সতর্কতা বা বাধানিষেধ সমূহ প্রযোজ্য উহার অব্যবহিত পূর্ববর্তী স্টেশনের স্টেশন মাষ্টার েএইমমর্ে সর্বষেশ বিরতির স্টেশন হইতে বিহ্ঝপ্তি পাইয়াছেন যে, সংশ্লিষ্ট চালক প্রয়োজনীয় সতর্কতা আদেশ লাভ করিয়াছেন। (2) সর্বশেষ বিরতির স্টেশন আনুষঙ্গিক নিয়ম 347 চ (1) এ বর্ণিত বিজ্ঞপ্তিটি জরুরী তারবার্তঅর মাধ্যমে নিন্মলিখিত আকারে প্রেরণ করিবেন। (3) আনুষঙ্গিক নিয়ম 347 ক (2) এর ব্যবস্থা সমূহ পালনকালে, বিশেষ বাধানিষেধ সমূহ বলবৎ রহিয়াছে এইরূপ প্রতিটি স্টেশন হইতে সে্‌টশন সেকশনের জন্য বাধানিষেধ সমূহের ক্রমিক নম্বরসহ , একাধিক হইলে , একটি করিয়া পৃথক সতর্কতা আদেশ জারী করিতে হইবে। আ:নি:347 ছ: ভ্রমণ শেষে , চালক তাহা কর্তৃক গৃহীত সতর্কতা আদেশ বা আদেশসমূহ সংশ্লিষ্ট লোকোমোটিভ ফোরম্যানের নিকট হস্তান্তর করিবেন। আ:নি: 347 জ(1) আ:নি:347 (ক) অনুসারে একটি সতর্কতা আদেশ জারী করা হইলে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার জারীকৃত সতর্কতা আদেশটির সংখ্যা ট্রেন বার্তা বরির ভিতরের পাতায় লিপিবদ্ধ করিবেন। (2) আ:নি:চ(2) অনুসারে , চালক শেষ বিরতি স্টেশনে একটি সতর্কতা আদেশ প্রাপ্ত হইয়াছেন এই মর্মে বিজ্ঞপ্তি পাইবার পরে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার অবশ্যই ট্রেন বার্তঅ বহির ভিতরের পাতার সহিত উক্ত বিজ্ঞপ্তিবাহী তার বার্তাটি আটকাইয়া রাখিবেন।