বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 342, 345

লাইন ক্লিয়ার

line clear:342

চালক কর্তৃক অগ্রসর হইবার অধিকার পরীক্ষা করণ:342: (ক) সংশ্লিষ্ট চালক নিশ্চিত হইবেন যে, অগ্রসর হইবার অধিকার পত্রটি নির্ভুল এবং যে ব্লক স্শেনে তিনি চলিতে যাইতেছেন উহার জন্য প্রযোজ্য এবং যদি কথিত অধিকার পত্রটি একটি টিকেট হয়, তাহা হইলে ইহা সম্পূর্ণ রুপে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাাক্ষরিত হইয়াছে। (খ) অনুচ্ছেদ (ক) তে বর্ণিত শর্তাবলী পালিত না হইলে সংশ্লিষ্ট চালক তাহার ট্রেন সমেত উক্ত স্টেশন অতিক্রম করিবেন না উহা ছাড়িয়া যাইবেন না, যতক্ষণ না ভুল বা বিচ্যুাতিটি সংশোধিত হয়। আ:নি: 342: ক : চালকের নিকট একটি লাইন ক্লিয়ার টিকেট হস্তারিত হইলে তিনি উহা রাখিয়া দিবেন যতক্ষণ না তাহার ভ্রমণ শেস হয়, যখন সকল লাইন ক্লিয়ার টিকেট সমূহ সর্বশেষ স্টেশনের স্টেশন মাষ্টার এর নিকট হস্তারিরত হইবে। সতর্কতা আদেশ বা আদেশ সমূহ যাহা তিনি ইতিপূর্বে গ্রহণ করিয়াছেন, তাহা সংশ্লিষ্ট লোকোমোটিভ ফোরম্যানের নিকট হস্তান্তর করিবেন। যদি লাইন ক্লিয়ার টিকেটটি কোন বিষয়ে অশুদ্ধ বা অসম্পূর্ণ হয়, তাহা হইলে চালক উহা ফেরৎ দিবেন না, বরং সংশ্লিষ্ট মাষ্টারকে (এবং প্রয়োজনে গার্ডকে )ত্রুটিটি দেখাইবেন, অতঃপর একটি নতুন লাইন ক্লিয়ার টিকেট তাহাকে প্রদন করা হইবে। আ:নি: 342 (খ) লাইন ক্লিয়ার টিকেট সমূহে কোনরূপ পরিবর্তন বা পরিবর্ধন করা যাইবে না। কোন লাইন ক্লিয়ার টিকেট অশুদ্ধরূপে লিখিত হইলে , একটি টিকেট লিখিয়া পূর্বেরটিকে বাতিল করা হইবে এবং আনুষঙ্গিক নিয়ম 342 ক তে বর্ণিত ক্ষেত্র সমূহ ব্যতীত অশুদ্ধ লাইন ক্লিয়ার টিকেটটি দলিল হিসাবে রক্ষিত থাকিবে। অগ্রসর হইবার অধিকার:343: চালককে প্রদানের সময়: কোন অগ্রসর হইবার অধিকার চালকের নিকট হস্তান্তর হইবে না, যতক্ষণ না এই অধ্যায়ের পূর্ববর্তী নিয়ম সমূহে বর্ণিত পদ্ধতি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য , ততটুকু পালিত হয়। বৈদুতিক যন্ত্রাদি হইতে বাহির টোকেন:344: (ক) কোন অগ্রসর হইবার অধিকার স্বরূপ কেন টোকেন বাহির করা হইলে উক্ত টোকেনের সংখ্যাটি সংশ্লিষ্ট ট্রেন রেজিষ্টার বহিতে লিপিবদ্ধ হইবে। (খ) সম্মুখবর্তী স্টেশনে আসিয়া পৌছিবার পরে সংশ্লিষ্ট চালক বিশেষ নির্দেশানুসারে উক্ত টোকেনটি তথায় জমা দিবেন। এই টোকেনটি অতঃপর উক্ত স্টেশনের বৈদ্যুতিক যন্ত্রটির ভিতরে রাখিয়া দেওয়া হইবে। (গ) যদি ট্রেনটিকে উহা যে ব্লক স্টেশন হইতে যাত্রা শুরু করিয়াছে তথায় ফিরিয়অ যাইতে হয়, তাহা হইলে এইরূপ প্র্যাবর্তনের পরে উক্ত টোকেনটিকে যে যন্ত্র হইতে বাহির করা হইয়াছিল পুনরায় সেই যন্ত্রের ভিতরে রাখিয়া দেওয়া হইবে।