বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 333, 332, 337, 338

দৃষ্টি আকর্ষন সংকেত:333

register book:332

ট্রেন রেজিষ্টার বহি: 332: (ক) স্টেশন মাষ্টার কর্তৃক অথবা তাহার আদেশ অনুসারে একটি রেজিষ্টার বহি রক্ষিত হইবে। (খ) যে ব্যক্তি উক্ত বহিটিরক্ষণ করিন তিনি উহাতে প্রাপ্ত স্বকারের অব্যবহিত পরে সংশ্লিষ্ট যন্ত্রের মাধ্যমে গৃহীত এবং প্রেরিত সকল সংকেত এবং গ্রহণ ও প্রেরণের সময় সমূহ নিপিবদ্ধ করিবেন। (গ) সকল ক্ষেত্রে বইটিতে লিপিবদ্ধ সময়গুলি প্রকৃত সময হইবে, তবে মিনিটের কোন ভগ্নাংকে পূর্ণ এক মিনিট হিসাবে গণ্য করিতে হইবে। (ঘ) বহিটিতে সকল অন্তুভুক্তি অবশ্যই কালিতে লিপিবদ্ধ করিতে হইবে। (ঙ) বহিটিতে কোনরুপ মোছামুছি করা চলিবে না । কিন্ত উহাতে কোন অন্তভুক্তি ভুল বলিয়া দেখা গেলে উহার উপর দিয়া হালকাভাবে একটি রেখা টানয়া কাটিয়া দিতে হইবে, যাহাতে যে কোন সময় উহা পড়িতে পারা যায় এবং সঠিক অন্তুভুক্তি উহার উপরে লিপিবদ্ধ হইবে। (চ) যে ব্যক্তি উক্ত বহিটিরক্ষণ করেন তিনি উহাতে লিপিবদ্ধ সকল অন্তুভুক্তি এবং উহার প্রতিটি ঘর সঠিকভাবে পূরণ করিবার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন। দৃষ্টি আকর্ষণ সংকেত:333: ব্লক যন্ত্রাদির প্রতি দৃষ্টি আকর্ষণ করাইবার প্রয়োজন হইলে এবং লাইন কি পরিষ্কার (ইজ লাইন ক্লিয়ার) সংকেতটি প্রেরণের পূর্বে দৃষ্টি আকর্ষন সংকেত প্রদত্ত হইবে। লাইন কি পরিষ্কার সংকেত প্রেরণের সময়:334: (ক) সম্মুখবর্তী ব্লক স্টেশনটি পশ্চাদবর্তী স্টেশনটিকে আসিবার অনুমতি প্রদান করিবার অবস্থঅয় আছে কিনা তাহা জানিবার জন্য এবং সংশ্লিষ।ট ট্রেটির বর্ণনা দিবার জন্য লাইন কি পরিষ্কার সংকেতটি (ট্রেনের বর্ণনা অনুযায়ী ঘন্টা সংকেত বা বেল কোড মোতাবেক) সম্মুখবর্তী ব্লক স্টেশনে প্রেরিত হইবে। (খ) লাইন কি পরিষ্কার সংকেতটি প্রদত্ত হইবে না, যতক্ষণ না ট্রেন সেকশনের বাহিরে (ট্রেন আউট অব সেকশন) সংকেতটি সর্বশেষ পূর্ববর্তী ট্রেনটির জন্য গৃহিত হয়। লাইন কি পরিষ্কার সংকেত গ্রহণ এবং লাইন পরিষ্কার সংকেত প্রেরণ:335: ব্লক যন্ত্রের সাহায্য লাইন পরিষ্কার নির্দেশ করিবার নিমিত্ত বিশেষ নির্দেশাবলী মোতাবেক সংকেত প্রদানের মাধ্যমে সম্মুখবর্তী ব্লক স্টেশনটি প্রাপ্ত সংকেতটি গ্রহণ করিবে। (খ) ব্লক যন্ত্রের বিকল হইবার ক্ষেত্র ব্যতীত অন্য কোন ক্ষেত্রে ট্রেনকে কোন ব্লক স্টেশন ত্যাগ করিতে দেওয়া হইবে না। , যদি না লাইন ক্লিয়ার সংকেত পাওয়া যায়। লাইন কি পরিষ্কার সংকেত প্রত্যাখ্যান এবং বাধা বিপদ সংকেত প্রেরণ: 336: (ক) অবরোধ এলাকায় কোন ট্রেনের উপস্থিতি কিংবা অন্য যে কোন কারণে লাইনটি অবরুদ্ধ থাকা হেতু সম্মুখবর্তী স্টেশনটি যদি লাইন কি পরিষ্কার সংকেতটি গ্রহণে অপরাগ হয়, তাহা হইলে উক্ত স্টেশনটি বাধা বিপদ সংকেত প্রেরণের মাধ্যমে উহা প্রত্যাখ্যান করিবে। (খ) যদি সম্মুখবর্তী অবরোধ স্টেশনটি বিপরীত দিক হইতে আসন্ন অপর একটি ট্রেনের সহিত ক্রসিং করিবার কারণে কোন ট্রেনকে লাইন কি পরিষ্কার সংকেত প্রেরণকারী স্টেশনে বিলম্বিত করিতে াচহেন তাহা হইলে বাধঅ বিপদ সংকেতটি প্রেরণের মাধ্যমে লাইন কি পরিষ্কার সংকেতটি প্রত্যাখ্যাত হইবে। (গ) সম্মুখবর্তী স্টেশনটি লাইন কি পরিষ্কার সংকেতটি গ্রহন না করিলে , ট্রেনটিকে ষ্টেশনে থামানো হইবে এবং ইহাকে সেখান হইতে ছাড়িয়া যাইতে দেওয়া হইবে না যতক্ষণ না একটি নতুন লাইন কি পরিষ্কার সংকেত সম্মুখবর্তী ব্লক স্টেশনে প্রেরিত এবং গৃহিত হয়। ট্রেন সেকশনে প্রবেশ করিতেছে সংকেত: 337: (ক) কোন ব্লক স্টেশন হইতে একটি ট্রেন ছাড়িয়া যাইবার পরে ট্রেন সেকশনে প্রবেশ করিতেছে সংকেতটি সম্মুখবর্তী ব্লক স্টেশনে প্রেরিত এবং উহা কর্তৃক সঠিকভাবে উক্ত সংকেতটি প্রাপ্তি স্বীকৃত হইবে। (খ) এইরূপে প্রাপ্তি স্বীকৃত হইলে সংশ্লিষ্ট ব্লক সেকশনটি অনুসরণকারী যে কোন ট্রেনের জন্য অবরুদ্ধ বলিয়া পরিগণিত হইবে।