বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 330, 329, 330, 331, 332

যোগ্যতার সনদপত্রের মেয়াদ:329

certificate

যোগ্যতার সনদপত্র:329: (ক) কোন ব্যক্তি টোকেন যন্ত্র বা ব্লক যন্ত্র সমূহ পরিচালনা করিবেন না, যতক্ষণ না তিনি সন্তোষজনক ভাবে এ সংক্রান্ত পরীক্ষায় কৃতকার্য হন, এবং এতদুদ্দেশ্যে রেলওয়ে প্রশাসন কর্তৃক নিযুক্ত কোন লেওয়ে কর্মচারী কর্তৃক প্রদত্ত একটি যোগ্যতার সনদপত্র প্রাপ্ত হন। (খ) উপ নিয়ম (ক) তে বর্ণিত যোগ্যতার সনদপত্রটি কেবল মাত্র তিন বছর বা বিশেষ নির্দেশাবলী দ্বারা নির্ণীত হইতে পারে এইরূপ দীর্ঘতর মেয়াদের জন্য কার্যকর থাকিবে। আ:নি: 329 ক : এই নিয়ম অনুসারে যোগ্যতার সনদপত্র প্রদানের ক্ষমতাপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীগণ হইলেন সহকারী সংকেত প্রকৌশলী এবং বিভাগীয় পরিবহণ কর্মকর্তা যাহারা যুক্তভাবে উহা প্রদান করিবেন। আ:নি:329 খ : ব্লক যন্ত্র পরিচালনা ছাড়া ট্রেন আদার প্রদান মূলক অন্যান্য কর্তব্য কর্মের জন্য স্টেশন মাষ্টার, সহকারী স্টেশন মাষ্টার , কেবিন সহকারী ব্লক সিগনালম্যৗান ্বং সুইচম্যানগণকে প্রদত্ত যোগ্যতার সনদপত্র সমূহ অনুরূপভাবে প্রতি তিন বৎসর অন্তর অন্তর বিভাগীয় পরিবহণ কর্মকর্তা কর্তৃক নবায়ণ করিতে হইবে। ঘন্টা সংকেত:330: (বেল কোড) অনুমোদিত বিশেষ নিয়মাবলী অনুযায়ী ব্যতীত সর্বক্ষেত্রে পরবর্তী পৃষ্ঠাগুলিতে প্রদত্ত ছকে বর্ণিত ঘন্টা সংকেত ব্যবহৃত হেইবে এবং উহার অনুলিপি প্রতিটি স্টেশনে ব্লক যন্ত্রের সন্নিকটে ঝুলাইয়া রাখিতে হইবে। সংকেত সমূহের প্রাপ্তি স্বীকার:331: (ক) প্রাপ্ত প্রতিটি সংকেতের প্রাপ্তি বৈধ স্বীকার বার্তা প্রেরণের মাধ্যমে স্বীকৃত হিইবে। (খ) কোন সংকেতের প্রাপ্তি স্বীকৃত হইবে না, যতক্ষণ না ইহা পরিষ্কাররূপে বোধগোম্য হয়। (গ) কোন সংকেত সম্পূর্ণ হইয়াছে বলিয়া বিবেচিত হইবে না , যতক্ষণ ন ইহার প্রাপ্তি স্বীকৃত হয়। (ঘ) যে স্টেশনে সংকেতটি প্রেরিত হইয়াছে সেই স্টেশনটি যদি উত্তর না দেয় তাহা হইলে অন্যুন 20 সেকেন্ড পর পর সংকেতটি পুনরাবৃত্ত হইতে থাকিবে যতক্ষণ না ইহার উত্তর পাওয়া যায়।