সংকেত প্রদান:328
একক পথে বৈদুতিক যন্ত্রাদির ব্যবহা:
(ক) সাধারণ ব্যবস্থাসমূহ:
অধ্যায়টির প্রয়োগ:325:
এই অধ্যায় কেমলমাত্র নিন্ম লিখিত পদ্ধতি সমূহের যে কোনটি অনুসারে কার্য পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য :
(ক) সম্পূর্ণ অবরোধ(এবসলিউট ব্লক) (খ) এলাকা মুক্ত (সেকশন ক্লিয়ার) (গ) অনুগামী ট্রেন(ফলোয়িং )
আসিবার অনুমতি প্রদানের মাধ্যম সমূহ:326:
কোন ব্লক স্টেশন হইতে পশ্চাদবর্তী ব্লক স্টেশনের প্রতি নিন্মলিখিত মাধ্যম সমূহের দ্বারা একটি ট্রেনের জন্য আসিবার অনুমতি প্রদান করা যায়।
(ক) একটি ব্লক সেকশনের জন্য একই সময়ে কেবলমাত্র একটি টোকেন বা টেবলেট প্রদান করে এইরূপ বৈদ্যুতিক টোকেন বা টেবলেট যন্ত্র।
(খ) বৈদ্যুতিক টোকেন বিহীন ব্লক যন্ত্র।
(গ) কার্য পরিচালনা পদ্ধতি পালনের নিমিত্ত অনুমোদিত আকারের বৈদুতিক ব্লক যন্ত্র।
(ঘ) বৈদ্যুতিক কথোপকথন যন্ত্র।
বৈদ্যুতিক টোকেন যন্ত্র, বৈদ্যুকি টোকেন বিহীন ব্লক যন্ত্র বা অপর যে কোন প্রকারের বৈদ্যুতিক যন্ত্রাদি স্টেশন কার্যবিধিতে বর্ণিত নির্দেশাবলীর সহিত সংগতি রাখিয়া সতর্কতার সহিত পরিচালিত হইবে। স্টেশন কার্যবিধি সমূহ সা:নি: 235 ,239 এবং 341 এ নির্ধারিত পরিচালনের সকল শর্তসমূহ অনুসারে উপরে বর্ণিত ব্লক যন্ত্রাদির পরিচালনা পদ্ধতি সুষ্টুরূপে ব্যাখ্যা করিবে।
যন্ত্রাদির ব্যবস্থা: 327:
(ক) ডি শ্রেণীর স্টেশন সমূহ ব্যতীত প্রতিটি স্টেশনে বৈদ্যুতিক তথোপকথন যন্ত্রের ব্যবস্থা থাকিবে।
(খ) উপরোক্ত সা:নি: 325 (ক) (খ) এবং (গ) তে বর্ণিত বৈদ্যুতিক টোকেন ব্লক যন্ত্র বা বৈদ্যুতিক টোকেন বিহীন ব্লক যন্ত্র কিংবা অন্য যে কোন প্রকারের বৈদ্যুতিক যন্ত্র এবং বৈদ্যুতিক কেোপকথন যন্ত্র সমূহ সরকারী পরদর্শক কর্তৃক অনুমোদিত নমুনা অনুযায়ী হইবে।
(গ) (1) বৈদ্যুতিক টোকেন ব্লক যন্ত্র বা বৈদ্যুতিক টোকেন বিহীন ব্লক যন্ত্র কিংবা অন্য যে কোন প্রকারের বৈদ্যুতিক ব্লক যন্ত্র এবং বৈদ্যুতিক কথোপকথন যন্ত্রসমূহ কোন স্টেশনে প্যথমে দফাতেই ব্যবহৃত হইতে শুরু করিবে না যতক্ষণ না উহারা উপযুক্তভাবে এবং ট্রেওন সমূহ পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করিবর মত করিয়া স্থাপিত হইয়াছে এই মর্মে সরকারী পরেদর্শক কর্তক প্রত্যায়িত হয়।
(2) বৈদ্যুতিক টোকেন ব্লক যন্ত্র বা বৈদ্যুতিক টোকেন বিহীন ব্লক যন্ত্র কিংবা অন্য যে কোন প্রকারের বৈদ্যুতিক ব্লক যন্ত্রের রক্ষণাবেক্ষণেল দায়িত্বে নিয়োজিত ব্যক্তি সরকারী পরিদর্শকের অনুমোদন ব্যতীত প্রথম দফাতে ব্যবহার শুরু হইয়াছে এইরূপ যন্ত্র সমূহের বিকল্প হিসাবে উপ অুচ্ছেদ (1) এ বর্ণিত অথবা অনুমোদিত বিশেষ নির্দেশানুসারে ব্যবস্থিত শর্তসমূহ পূরণ করে না এমন কোন যন্ত্র স্থাপন করিবার অনুমতি দিবেন না।
যে সকল স্টেশনে বৈদ্যুতিক টোকেন ব্লক যন্ত্র বা বৈদ্যুতিক টোকেন বিহীন ব্লক যন্ত্র বা অন্য কোন প্রকারের ব্লক যন্ত্র ব্যবস্থিত আছে।
ট্রেন সমূহের সংকেত প্রদান:328:
একটি ব্লক স্টেশন হইতে অপর একটি ব্লক স্টেশনে অভিমুখে অগ্রসরমান প্রতিটি চলন্ত ট্রেন বৈদুতিক ব্লক যন্ত্রের সাহায্যে ঘন্টা সংকেতের মাধ্যমে (বেল কোড) সংকেতকৃত হইবে । ইহার অতিরিক্ত ব্যবস্থা হিসাবে, বৈদ্যুতিক ব্লক য্েত্রর সহিত সংযুক্ত টেলিফোনের মাধ্যমে গোপন সংখ্যা এবং সংশ্লিষ্ট সাধারণ নিয়ম ও স্টেশন কার্যবিধিতে বর্ণিত নিয়মাবলীর দ্বারা নির্দেশিত ট্রেন চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য অপরাপর তথ্যসমূহ বিনিময়কৃত হইবে। এইরূপ টেলিফোন সমূহ সরকারী পরিদর্শক কর্তৃক প্রথম দফায় অনুমোদিত বা অনুমোদিত বিশেষ নির্দেশাবলী অনুসারে নির্দিষ্ট ব্লক পরিচালনার বৈর্ধ পদ্ধতি অসমূহকে রহিত করিবে না।