বার্তাসমূহের ফরম:320
যে সকল ব্লক স্টেশনে বৈদ্যুতিক যন্ত্রাদি ব্যবস্তিত নাই:
সংকেত সমূহ প্রেরণ:319:
307 ,308 এবং 311 হইতে 316 নং সাধারণ নিয়মসূহে বর্ণিত সংকেতসমূহ অথবা উহাদের এইরূপ সংশোধনসমূহ যাহা বিশেষ নির্দেশাবলী কর্তৃক নির্দেশি হইয়াছে , প্রয়োজনের ক্ষেত্রে বৈদুতিক কথোপকথন যন্ত্রের মাধ্যমে প্রেরিত হইবে।
বার্তাসমূহের জন্য ব্যবহৃত ফর্মসমূহ:320:
(ক) ট্রেন সমূহের পরিচালনা সম্পর্কে প্রেরিত সকল বার্তা রেলওয়ে প্রশোসন কর্তৃক এতদুদ্দেশ্যে বিশেষভাবে ব্যবস্থিত ফর্মসমূহ লিখিত হইবে।
(খ) এইরূপ ফর্মসমূহ পুস্তকাকারে বাঁধাইকৃত থাকিবে এবং প্রত্যেক স্টেশনে স্টেশন মাষ্টার বা বিশেষ নির্দেশাবলী মোতাবেক এতদুদ্দেশ্যে নিযুক্ত রেলকর্মচারী কর্তৃক রক্ষিথ হইবে।
বার্তাসমূহের লিখন এবং সহিকরণ: 322:
(ক) ট্রেন পরিচালনা সম্পর্কে প্রেরিত সকল বার্তা কালিত লিখিত এবং উহা প্রেরণ কিংবা জারী কারণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সহিকৃত হইবে।
(খ) কোন বার্তা , যতক্ষণ না প্রয়োজন হয়, সম্পূর্ণ বা আংশিকভাবে লিখিত বা সহিকৃত হইবে না ।
বার্তাসমূহের সম্পূর্ণ করণ:323:
দূর্ঘটনা প্রতিরোধ করণ বা অপর কোন জরুরী ক্ষেত্র ব্যতীত , কোন বার্তার অংশবিশেষ প্রেরিত কিংবা উহা অনুযায়ী কোন কাজ করা হইবে না, যতক্ষণ না বার্তাটি সম্পূর্ণরূপে লিখিত হয়।
বার্তাসমূহ সংরক্ষণ:324:
বার্তা সমূহ জারী করণের পর বিশেষ নির্দেশাবরী দ্বারা নির্দেশিত সময়ের পরে এগুলিকে বিনষ্ট করা হয়। তবে কোন বার্তঅ জারী করণের পরে অন্যূন এক মাস পূর্বে বিনষ্ট করা হইবে না।
আ:নি:324 ক:
ট্রেন সংকেত রেজিষ্টার বহিসমূহ সম্পূর্ণ হইবার পরে, এবং এই সকল নিয়মাবলী অনুসারে প্রেরিত এবং গৃহীত বার্তঅ ময়হ , তিন মাসের জন্য স্টেশন সমূহে রক্ষিত হইবে , যাহার পরে উহাদিগক বিনষ্ট করা যাইবে।