বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 301

বৈদুতিক যন্ত্রের ব্যবহার:301

accident one engine only system

কেবলমাত্র এক ইঞ্জিন পদ্ধতি: কেবলমাত্র এক ইঞ্জিন(ওয়ান ইঞ্জিন ওনলি) পদ্ধতির বৈশিষ্ট্য:298: যে সকল সেকশনের দৈর্ঘ ও ট্রাফিকের ঘনত্ব কম বিধায় বি শ্রেণীর স্টেশন স্থাপন করিয়া লােইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেন পরিচালনা করা আর্থিকভাবে যুক্তিসংগত নহে সেই সকল সেকশনে এক ট্রেন যথাযথ অনুমতিসহ প্রবেশ করিলে উহা ফিরিয়া না আসা পর্যন্ত অন্য কোন ট্রেন প্রবেশ করার বিধান নাই। ট্রেন পরিচালনার এই পদ্ধতিকে কেবলমাত্র একটি ইঞ্জিন পদ্ধতি বলা হয়। যে সেকশনে এই পদ্ধতিতে ট্রেন পরিচালনা করা হয় সেখানে শুধু মাত্র একটি ইঞি।জন বা একই ট্রেনের সাথে সংযুক্ত দুই বা ততোধিক ইঞ্জিন যে কোন এক সময়ে সেই সেকশনে থাকিতে পারিবে। কেবলমাত্র এই ইঞ্জিন পদ্ধতির ব্যবহার:299: শুধুমাত্র স্বল্পদৈর্ঘ সিগগল লাইন সেকশনে এক ইঞ্জিনের সাহায্যে ট্রেন চালানো পদ্ধতি ব্যবহার করা হইবে। দূর্ঘটনার ক্ষেত্রে গৃহীতব্য কার্যপ্রণালী:300: (ক) এই সকল সেকশনে যদি কোন ট্রেন চলিতে অক্ষম হওয়ায় সাহায্যের প্রয়োজন হয় বা এমন কোন দূর্ঘটনা ঘটে যাহার ফলে ইঞ্জিন বা ইঞ্জিনগুলির (একাধিক ইঞ্জিন ব্যবহৃত হইলে ) পক্ষে আর অগ্রসর হওয়া সম্ভব না হয়, তবে ট্রেনের ভারপ্রাপ্ত গার্ড তাহার ফিরিয়া না আসা পর্যন্ত চালককে তাহার ইঞ্জিন না চালাইবার নির্দেশ দিয়া যে স্টেশন হইতে সেকশনে প্রবেশের অনুমতি লওয়া হইয়াছিল বা যে স্টেশন হইতে স্বল্পতম সময়ে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাইবে সেই স্টেশনের দিকে অগ্রসর হইবেন এবৎ স্টেশন মাষ্টারকে সেখানের পরিস্থিতি অবগত করাইবেন। (খ) উক্ত স্টেশন মাষ্টার তখন অন্য একটি ইঞ্জিন সেই সেকশনে প্রবেশ করিবর অনুমতি দিতে পারিবেন। (গ) উপরোল্লিখিত অক্ষম পরিচালক এই দ্বিতীয় ইঞ্জিনের সাথে যাইবেন এবং অক্ষম ট্রেনটি কোথায় ও কী পরিস্থিতিতে দাঁড়াইয়অ আছে তাহা সেই ইঞ্জিনের চালককে বুঝাইয়া বলিবেন। (ঘ) যতক্ষণ পর্যন্ত না প্রতিটি ইঞ্জিন সেকশন ত্যাগ করে ও উক্ত সেকশন পুনরায় ট্রেন পরিচালনার উপযোগী হয়, ততক্ষণ পর্যন্ত উক্ত পরিচালক এই লাইনের নিরাপদ ও সঠিক কার্যপরিচালনার জন্য দায়ী থাকিবেন। (ঙ) অক্সম ট্রেনে যদি কোন ভারপ্রাপ্ত পরিচালক না থাকেন তবে উক্ত ট্রেনের সহকারী চালক বা প্রয়োজন হইলে চালক , পরিচালকেরন প্রদত্ত কর্তব্য পালন করিবেন। আ:নি: 300 ক অক্ষম ট্রেন বা ইঞ্জিনকে সাহায্য করিবার জন্য প্রেরিত ইঞ্জিনের চালককে অবশ্যই ওপিটি-80 নম্বর ফরমে একটি সতর্কতা আদেশ দিতে হইবে। আ:নি: 300 খ: বাংলাদেশ রেলওয়ের ফেনী বেলোনিয়া এবং ভেড়ামারা -রায়তা সেকশন দুইটিতে এই পদ্ধতিতে ট্রেন পরিচালনা করা হয়।