বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 298

এক ইঞ্জিন পদ্ধতি:298

c class single line 257

সি শ্রেণীর স্টেশন ডাবল এবং সিংগেল লাইন: অগ্রসর হইবার অনুমতি দেওয়ার শর্তসমূহ: 257: লাইনটিকে মুক্ত ধরা হইবে না এবং আসিবার অনুমতি দেওয়া হইবে না, যদি না (ক) শেষ পূর্ববর্তী ট্রেন সম্পূর্ণভাবে হোম সিগনাল অতিক্রম করিয়া অতন্ত: 400 মিটার বা সিকি মাইল অগ্রসর হইয়া থাকে এবং তাহার ভ্রমণপথে অগ্রসর হইতে থাকে এবং (খ) হোম ও ওয়ার্ণার সিগনালসমূহ নিষেধজ্ঞাপক অবস্থায় প্রতিস্থাপন করা হইয়া থাকে। আ:নি: 257 ক : অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো কিংবা ঘূর্ণিঝড় বা অন্য যে কোন কারণে যদি ষ্টেশন মাষ্টারের পক্ষে সংশ্লিষ্ট এক বা একাধিক সিগনাল পর্যবেক্ষণ করা অসম্ভব হইয়া দাঁড়ায় , তাহা হইলে নিন্ম লিখিত শর্তসমূহ পূরণ হইবার পূর্বে অবশ্যই কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি প্রদান করা হইবে না। (ক) উক্ত সতর্কতা আদেশ চালকের প্রতি নির্দেশ করিবে যেন তিনি ঘন্টায় 16 কিলোমিটারের অধিক গতিতে প্রথম স্টপ সিগনলটিকে অতিক্রম না করেন এবং সিগনালটির ইংগিত দ্বারা অনুমতিপ্রাপ্ত হইবার পরে সতকতার সহিত অগ্রসর হন। (গ) পিছনের স্টেশনের ষ্টেশন মাষ্টার এই নির্দেশ প্রাপ্তি স্বীকার করিবেন এবং আসিবার অনুমতি চাহিবার সময় ঘোষণা করিবেন, আপনার আদেশ ইস্যু করা হইয়াছে। (ঘ) সা:নি: 71 এ বর্ণিত ব্যবস্থা সমূহও অবশ্যই প্রতিপালিত হইবে। টীকা: ওয়ার্কিং টাইম টেবিলে উল্লিখিত প্রতিটি স্টেশনের নামের পাশে কোন শ্রেণীর অন্তভুক্ত তাহা নির্দেশ করা হইয়াছে।