বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 257

স্টেশন সেকশনের মধ্যে বাধা

b class single line 254

স্টেশন সেকশনের মধ্যে বাধা: 254 : আবশ্যক সিগনালগুলি নিষেধজ্ঞাপক অবস্থায় রাখা থাকিলে (ক) সাধারণ নিয়ম 255 এর বিধানাধীন শান্টিং বোর্ডদ্বয় বা এডভান্সড স্টাটারদ্বয়ের মধ্যে অথবা, (খ) শান্টিং বোর্ড বা এডভান্সড ষ্টাটার সমূহ না থাকিলে , হোম সিগনালদ্বয়ের মধ্যে অথবা (গ) হোম সিগনাল বা এডভান্সড ষ্টাটার বা শান্টিং বোর্ড সমূহ না থাকিলে , সর্বদূরবর্তী ফেসিং পয়েন্টদ্বয়ের মধ্যে শান্টিং চালানো যাইতে পারে। কিন্তু সাধারণ নিয়ম 90 (ই) অনুসারে স্বতন্ত্রীকৃত নহে (নন আইসোলেটেড) এমন লাইন কোন আসন্ন ট্রেনকে লইবার জন্য সিগনালসমূহ আনত করা (লোয়ার্ড) হইলে , যে পয়েন্টের উপর দিয়া আসন্ন ট্রেনটি যােইবে সেই পয়েন্টের দিকে কোন শান্টিং এর কাজ চালানো হইবে না। আ:নি: 254 ক সাধারণ নিয়ম 253 এর আনুষঙ্গিক নিয়ম দ্রষ্টব্য। স্টেশন সেকশনের বাহিরে বাধা:255: স্টেশন সেকশন এবং আউটার সিগনালের মধ্যেবর্তী লাইনটি আটকা করা হইবে না, যদি না স্টেশন মাষ্টার কর্তৃক এতদুদ্দেশ্যে বিষেশভাবে নিযুক্ত কোন রেলওয়ে কর্মচারী কার্যটির ভারপ্রাপ্ত হন এবং যদি না (ক) যে ব্লক সেকশনের মধ্যে শান্টিং করা হইবে , তাহা আসন্ন ট্রেন হইতে মুক্ত থাকে , অথবা (খ) কোন আসন্ন ট্রেন আউটার সিগনালের নিকটে পৌছাইয়া থাকিলে স্টেশন মাষ্টার স্বয়ং নি:সন্দেহ হন যে ট্রেনটিকে উক্ত সিগনালের নিকটে সম্পূর্ণরূপে থামানে হইয়াছে। কিন্তু অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়ায় অথবা বিশেষ নির্দেশ দ্বারা অনুমোদিত না হইলে অন্য কোন ক্ষেত্রে দফঅ (খ) অধীন লাইনটি আটক করা হইবে না। আ:নি: 255 ক : সংশ্লিষ্ট কার্যবিধিতে (ওয়ার্কিং রুল) এইরূপ অনুমোদন না থাকিলে উপরোক্ত সা:নি: 255 তে বর্ণিত শর্ত সাপেক্ষে স্টেশন সেকশন িএবং আউটার সিগনালের মাঝখানে কোন বাধঅ সৃস্টি করা যাইবে না। আ:নি: 255 খ: সংশ্লিষ্ট চালককে যদি শেষ ষ্টপ সিগনালটি অতিক্রম করিতে হয় তবে শান্টিং পরিচালনা শুরু করিবার পৗর্বেই তাহাকে ওপিটি 275 পত্রে লিখিত অধিকার প্রদান করা হইবে। আউটার সিগনালের পিছনে বাধা: 256: আউটার সিগনালের বাহিরে কোন লাইন আটকা করা হইবে না, যদি না লাইনটিকে ব্লক ব্যাক করা হইয়অ থাকে। আ:নি: 256 : ক লাইন ক্লিয়ার দেওয়ার আগে ও পরে শান্টিং পরিচালনা: সিঙ্গল লাইন স্টেশন সমূহে নিন্মলিখিত নিয়মগুলি শান্টিং পরিচালনা নিয়ন্ত্রণ করে এবং সংশ্লিষ্ট সকলে এই সকল নিয়ম সঠিকভাবে মানিয়া চলিবেন। (1) আউটার সিগনালের পশ্চাদবর্তী মেইন লাইনে কোনরূপ শান্টিং বা বাধা সৃষ্টি করা নিষিদ্ধ । (2) লাইন ক্লিয়ার দেওয়ার পরে শান্টিং পরিচালনা : কোন স্টেশন হেইতে কোন অগ্রসরমান ট্রেনের জন্য লাইন ক্লিয়ার প্রদান করিবার পরে কেমল মাত্র আ:নি: 252 ক এবং 253 ক এ বর্ণিত শর্ত সাপেক্ষে স্টেশনের সংশ্লিষ্ট হোম সিগনাল এবং এডভান্সড ষ্টাটার বা শান্টিং লিমিট বোর্ডের মাঝখানে বাধা সৃষ্টি বা শান্টিং করা যাইবে। (3) কোন স্টেশন হইতে কোন অগ্রসরমান ট্রেনের জন্য লাইন ক্লিয়ার প্রদান করিবার পরে কেবলমাত্র তখনি আউটার ফেসিং পয়েন্ট (অথবা ফেসিং পয়েন্টের গোড়ায় অবস্থিথ হোম সিগনাল) এবং আউটার সিগনালের মাঝখানে শান্টিং বা বাধা সৃষ্টি করা যাইবে , যখন সংশ্লিষ্ট ট্রেনটি আসিয়া আউটার সিগনালটির গোড়ায় পৌছিয়াছে এবং স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে নিশ্চিত হইয়াছেন যে , ট্রেনটি আসিয়া ঐ সিগনালের গোড়ায় থামিয়াছে।