স্টাটারের পিছনে বাধা
অগ্রসরমান ট্রেনের মুখে বাধা: 237: আসিবার অনুমতি দেওয়া থাকিলে, হোম সিগনালের বাহিরে অথবা যে লাইনটিতে ট্রেনটিকে লইবার জন্য মনস্থ করা হইয়াছে তাহাতে , ষ্টারটার পর্যন্ত কোন বাধঅ থাকিবার অনুমতি দেওয়া হইবে না।
ব্লক সেকশন মুক্ত থাকা কালে ষ্টাটারের পিছনে বাধা: 238:
পিছনের ব্লক সেকশন মুক্ত থাকাকালে হোম সিগনালের বাহিরে অথবা হোম এবং ষ্টাটারের মধ্যে লাইন আটক করিবার প্রয়োজন হইলে , লাইনটিকে ব্লক ব্যাক করিতে হইবে।
ব্লক সেকশন মুক্ত থাকাকালে শেষ ষ্টপ সিগনালের সামনে বাধা:239:
সামনের ব্লক সেকশন মুক্ত থাকাকালে শেষ ষ্টপ সিগনালের বাহিরে লাইন আটক করিবার প্রয়োজন হইলে
(ক) হয় শান্টিং আর্ম (যাহা এতদুদ্দেশ্যে শেষ ষ্পট সিগনালের খুটিতে ব্যবস্থিত হইতে পারে) (অফ) করিতে হইবে , না হয় শান্টিং করিবার জন্য লিখিথ অনুমতি চালককে দিতে হইবে এবং (খ) লাইনটিকে ব্লক ফরোয়ার্ড করিতে হইবে।
স্টেশন হইতে গমনকারী ট্রেন ব্লক সেকশনে থাকাকালে বাধা:240:
সেখানে শান্টিং এর কাজ করিতে হইবে সেই ব্লক ষ্টেশন হইতে চলিয়া যাইতেছে এমন কোন ট্রেন ব্লক সেকশনে থাকিলে , সেখানে শান্টিং এর অনুমতি কেবল সাধঅরণ নিয়ম 241 এর দফা (ক) তে নির্দিষ্ট দুইটি শর্তের যে কোন একটি অনুসারে দেওয়া হইবে এবং ট্রেনটির সামনের ব্লক স্টেশনে পৌছিবার সংবাদ পাইবার সাথে সাথে লাইনটিকে ব্লক ফরোয়ার্ড করিতে হইবে , যদি তাহা তখনও শান্টিং এর কাজে আটক থাকে।
অপরিষ্কার,কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়া : 241:
অপরিষ্কার, কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়াতে অগ্রসর হইবার অধিকার(অথরিটি টু প্রসিড) প্রাপ্তির জন্য অপেক্ষমান ট্রেনকে দূরে অবস্থিত ষ্টাটার অথবা এডভান্সড ষ্টাটার পর্যন্ত টানিয়া লইয়া যাইতে দেওয়া হইবে না।