ত্রুটি সম্পর্কে অবহিতকরণ
চাকার ফলার: 228:
কর্তব্যরত গেইটম্যান সড়ক ট্রাফিকের দিকে গেইট বন্ধ করিবার পর পরই প্রতিটি ট্রেন যাতায়াতের পূর্বে চাকার ফলার পথ পরিষ্কার আছে কিনা দেখিবার জন্য দায়ী থাকিবেন।
আ:নি: 228 ক: গেইটম্যান নাই এইরূপ সকল লেভেল ক্রসিং গেইটে চাকার ফলার পথ পরিষ্কার আছে কিনা দেখাবার জন্য মেট বা তাহার কী ম্যান উহা পরিদর্শন করিবেন।
ক্রটি সম্পর্কে অবহিত করণ: 229:
যদি কোন গেইট , অথবা উহার কোন বাধুনী অথবা উহার সহিত সম্পর্কযুক্ত কোন স্থায়ী সিগনাল অকেজো হয় , তাহা হইলে গেইটম্যান বিষয়টি সম্পর্কে যত শীঘ্র সম্ভব তাহার উপরস্থ ব্যক্তিবা নিকটতম মেটকে অবহিত করিবেন।
বাধা (অবস্টাকশন) :230:
প্রত্যেক গেইটম্যান লাইনের উপর যে কোন বাধা দেখিবার সাথে সাথে উহা অপসারণ করিবেন অথবা যদি তাহা করিতে অসমর্থ হন, তবে অ্রগসরমান ট্রেনের দিকে বিপদজ্ঞঅপক সিগনাল দেখাইবেন এবং উহা থামাইমার জন্য যথাসাধ্য চেষ্টা করিবেন।
ট্রেন বিভক্ত:231:
যদি কোন কেগইটম্যান দেখিতে পান যে কোন ট্রেন বিভক্ত হইয়া গিয়াছে তাহা হইলে তিনি চালককে বিপদজ্ঞাপক সিগনাল দেখাইবেন না, কিন্তু চীৎকার এবং ইংগিত দ্বারা চালক এবং গার্ডের মনেযোগ আকর্ষণের চেষ্টা করিবেন।
আ:নি:231 ক: সকল লেভেল ক্রসিং এর গেইটম্যান অবশ্যই ইহা দেখিবার জন্য সতর্ক থাকিবেন যে , লেভেল ক্রসিং অতিক্রমাকারী ট্রেনটি সর্বশেষ গাড়ীটি টেইল বোর্ড টেইল ল্যাম্প সহ সম্পূর্ণ আছে। সর্বশেষ গাড়ীতে টেইল বোড /টেলি ল্যাম্প দেখা না গেলে তিনি দুিই মিনিট অপেক্ষঅ করিয়া এবং গেইটটি সকল বাধা হইতে মু্কত াএছ ও টেনটির কোন অংশ লেভেল ক্রসিং অভিমুখে আসিতেছে না এই মর্মে নিশ্চিত হইয়া সড়ক যানের জন্য লেভেল ক্রসিং খুলিয়া দিবেন।
অনুপ্রবেশ: 232:
প্রত্যেক গেইটম্যান যতটুকু সম্ভব , মানুষ বা গবাদি পশু কর্তৃক যে কোন অনুপ্রেবেশে বাধা দিবেন।
গেইটের দায়িত্বভার বদল:233:
বিশেষ নির্দেশ ব্যতীত কোন গেইটম্যান অপর কোন গেইটম্যানের দায়িত্বভার গ্রহণের জন্য আসিয়া পৌছানোর পূর্বে তাহার গেইট ত্যাগ করিবেন না।
আ:নি: 233 ক: কোন গেইটম্যান পূর্বাহ্নে নিজ এলাকার স্থানীয়পথ পরিদর্শকের মঞ্জরী লওয়া ব্যতীত কিংবা ট্রাফিক ক্রসিং এর ক্ষেত্রে স্টেশন মাষ্টারের মঝ্জরী লওয়া ব্যতীত এবং বদলী আসিয়া পৌছনোর পূর্বে তাহার জন্য প্রদত্ত অফ ডিউটি অপেক্ষা দীর্ঘ সময় অনুপস্থিত থাকিবেন না।
আ:নি: 233 খ : সকল লেভেল ক্রসিং এ কর্তব্যরত থাকাকালে কোন গেইটম্যান যে কোন মেয়াদের জন্য , তাহা যত সংক্ষিপ্তই হউক , বদলী ব্যতীত সড়ক যানের জন্য গেইট বা শিকল বন্ধ করিয়অ তালা লাগানো ছাড়া তাহার স্থঅন ত্যাগ করিবেন না। স্টেশন সীমার ভিতরে অবস্থিত ক্রসিং সমূহের ক্ষেত্রে স্টেশন মাষ্টার কর্তৃক বদলীর ব্যবস্থা করা হেইবে স্শেন সীমর বাহিরে জরুরী অবস্থায় যে ক্ষেত্রে মেট কর্তৃক বদলীর ব্যবস্থা করা হয়, সেইরূপ ক্ষেত্রে ব্যতীত স্থায়ীপথ পরিদর্শক কর্তৃক উহার ব্যবস্থা করা হইবে।