সড়ক যান:227
সড়ক যান:227 :
(1) এই সকল নিয়ম দ্বারা অনুমোদিত ও প্রযোজ্য বিশেষ নির্দেশাবলী সাপেক্ষে , লেভেল ক্রসিং গেইট চলাচলের পথের আড়াআড়ি অথবা লের লাইনের উভয় পাশে।ব সর্বক্ষণ বন্ধ এবং নিশ্চিতভাবে আটকানো থাকিবে এবং যখন সড়ক যান চলাচলের জন্য উহা প্রয়োজন ও নিরাপদ কেবল মাত্র তখনই খোলা হইবে। তবে অবশ্য কোন রেলওয়ে প্রশঅসন , সময়ে সময়ে , যে কোন বিশেষ লেভেল ক্রসিং অথবা বিশেষ শ্রেনীর লেভেল ক্রসিং এর ক্ষেত্রে বিশেষ নির্দেশ জারী করিতে পারেন এবং উক্ত বিশেষ নির্দেশ দ্বার যে কোন লেভেল ক্রসিঃং অথবা লেভেল ক্রসিং এর শ্রেলী বিশেষকে সড়ক যান চলাচলের জন্য সবর্ৎক্ষণ উন্মুক্ত রাখিবার অনুমিত দিতে পারেন এবং যে সকল অবস্থঅয় ট্রেন চলাচল বা রেল পরিচালনার অন্য কোন কাজের জন্য গেইট গুলিকে সড়ক যান চলাচলের জন্যৗ বন্ধ রাখিতে হইবে সেই গুলি নির্ধারণ করিতে পারেন। যতক্ষণ পর্যন্ত এই সকল বিশেষ নির্দেশাবলী রহিত বা পরিবর্তিত না হইবে ততক্ষণ পর্যন্ত সেই গুলি রেলওয়ে আইনের 47 নং ধারার শর্ত অনুসারে এবং উহার অর্থগত সীমার আওতায় সাধঅরণ নিয়মাবলী হিসাবে নিবেচিত হইবে।
(2) যে সকল লেভেল ক্রসিং এ গেইটম্যান আছে সেই সকল লেভেল ক্রসিং এ তাহার , যখন লেভেল ক্রসিং সড়ক যানের জন্য উন্মুক্ত থাকিবে তখন , েযে কোন অগ্রসরমান ট্রেনের দিকে বিপদজ্ঞঅপক সিগনাল দেখােইবার জন্য প্রস্তুত থাকিবেন।
(3) যেখান রাত্রিকারীন কর্তব্যে নিয়োজিত বিশেষ গেইটম্যান নাই, বিশেস নির্দেশ সাপেক্ষে সেই সকল লেভেল ক্রসিং এ সড়ক চলাচলের জন খুলিবার সময় ব্যতীত গেইট রাত্রিবেলা তালাবদ্ধ থাকিবে।
আ:নি: 227 ক: (1) লেভেল ক্রসিং এর শ্রেণীবিভাগ: সড়ক যানের জন্য ব্যবহৃত লেভেল ক্রসিং এর শ্রেণীবিভাগ সংশ্লিষ্ট স্থানীয় সরকার ও প্রশাসনের সহিত আলোচলা সাপেক্ষে (ক) সড়কের অবস্থা (খ) সড়ক যান চলাচলের সংখ্যা এবং (গ) উক্ত লেভেল ক্রসিং এর উপর দিয়অ যাতায়াতকারী ট্রেনের সংখ্যার উপর ভিত্ িকরিয়া স্থির করা হইবে এবং তাহা নিন্মরূপ হইবে। বিশেষ,এ,বি,সি
(2) যখন কোল লেভেল ক্রসিং বন্ধ বা স্থানান্তর করা হয় তখন , অথবা যখন একটি নূতন ক্রসংি স্থঅপন করা কিংবা বর্তমান ক্রসিংকে উচ্চতদর শ্রেণী হইতে ন্নিমতর শ্রেণীতে নামানো হয় , তখন ইহার শ্রেণী নির্ধারণের জন্য স্থানীয় বেসামরিক প্রশাসনের অনুমোদিন লইতে হইবে।
(3) স্টেশন সীমা বহিভূৃত লেভেল ক্রসিং সমূহের শ্রেণী বিভাগ প্রকৌশল বিভাগ কর্তৃক নির্ধারিত হইবে এবং যেগুলি স্টেশন সীমার ভিতরে অবস্থিত সেগুলি শ্রেণী বিভাগ ট্রাফিক বিভাগ কর্তৃক নির্ধারিত হেইবে।
(4) প্রকৌশল বিভাগ সকল লেভেল ক্রসিং এর রক্ষণাবেক্ষনের জন্য দায়ী থাকিবে। এবং স্টেশন সীমার অন্তর্গত লেভেল ক্রসিং সমূহের সকল প্রকার পরিবর্তনের ক্ষেত্রে ট্রাফিক বিভাগের পরামর্শ গ্রহণ করিবে।
(5) লেভেল ক্রসেং সমূহের ইন্টারলকিং: স্টেশন সীমার বাহিরের সকল বিশেষ শ্রেণীর লেভেল ক্রসিং সমূহে ইন্টারলকড় গেইট সিগনালের ব্যবস্থা থাকিবে ইন্টারলকড় স্টেশন সমূহের সেটটশন সীমার মধ্যে অবস্থিত লেভেল ক্রসিং গুলি নিয়ন্ত্রণকারী সিগনালের সহিত এবং নন ইন্টারলকড স্টেশন সমূহে ইহার অভিমুখের একটি এপ্রোস সিগনালের সহিত ইন্টারলকড থাকিবে।
ইন্টারলকড স্টেশন সমূহের স্টেশন সীমার মধ্যে অবস্থিত এ শ্রেণীর লেভেল ক্রসিং গুলি নিয়ন্ত্রণকারী সিগনলের সহিত ইন্টারলকড থাকিবে।
আ:নি: 227 খ :
প্রতিবন্ধক , গেইট বা শিকল সমূহ: (1) বিশেষ শ্রেণীর ক্রসিং সমূহে প্রধান প্রকৌশলী দ্বারা অনুমোদিত নমুনার উত্তোলনযোগ্য প্রতিবন্ধক এর ব্যবস্থঅ থাকিবে।
(2) এ এবং বি শ্রেণীর ক্রসিং সমূহে , প্রধান প্রকৌশলী দ্বারা অনুমোদিত নমুনার গেইট বা উত্তোলন যোগ্য প্রতিবন্ধক সমূহের ব্যবস্থা থাকিবে।
(3) সি শ্রেণীর লেভেল ক্রসিং সমূহে , কেবল মাত্র যদি হোম সিগনাল সমূহের মধ্যে কিংবা হোম সিগনাল না থাকিলে দূরতিম ফেসিং পয়েন্ট সমূহের মধ্যে অবস্থিত হয় , তবে গেইট বা শিকলের ব্যবস্থা থাকিব।
(4) উত্তোলনযোগ্য প্রতিবন্ধক বা গেইট আছে এইরূপ সকল লেভেল ক্রসিং এ সেইগুলি ক্রটিযুক্ত হইয়া পড়িলে ব্যবহারের জন্য একটি লাল চাকতি এবং তালা লাগাইবার বন্দাবস্ত শিকলের ব্যবস্থাও থাকিবে।
টীকা: (ক) হোম সিগনাল সমূহের পশ্চাতবর্তী খোলা সি শ্রেণীর লেভেল ক্রসিং সমূহ সা:নি: 29 এবং সা:নি: 31 এর অর্থ অনুযায়ী কোন বাধঅ সৃষ্টি করে না।
(খ) রেল লাইনের উপর দিয়অ আড়াআড়ি ভাবে বন্ধ করিতে হয় এইরূপ গেইট দ্বারা কোন লেভেল ক্রসিং নিয়ন্ত্রিত হইবে না।
আ:নি:227 গ: গেইটের কর্মী সংখ্যা:
বিশেষ এ এবং বি শ্রেণীর ক্রসিং সমূহে নিন্মলিখিত ন্যূনতম সংখ্যক গেইট রক্ষী নিযুক্ত থাকিবেন।
বিশেষ শ্রেণী তিনজন
এ শ্রেণী তিনজন
বি শ্রেণী দুইজন
সি শ্রেণী গেইটম্যান নাই।
টীকা : (ক) স্টেশন সীমার ভিতরে অবস্থিত সি শ্রেণীর লেভেল ক্রসিং সমূহে গেইট বা শিখলের ব্যবস্থা থাকিলে উহা গেইটম্যান বা কর্তব্যরত পয়েন্টসম্যান কর্তৃক নিয়ন্ত্রিত হইতে পারে।
(খ) গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং সমূহের উপর দিয়া যাওয়া সড়কের মুখে গেইটটি যে কর্মীবিহিন তাহা নির্দেশ করিবার জন্য হুশয়ারী ফলকের ব্যবস্থা থাকিবে।
আ:নি:227 ঘ: গেইটম্যান নিযুক্ত আছে এইরূপ সকল লেভেল ক্রসিং ট্রেন সমূহের নিরাপদ যাতায়াতের জন্য বন্ধ করিবার প্রয়োজন ছাড়া বাকী সময় সড়ক যানের জন্য খোলা থাকিবে। আ:নি:227 ঙ: কর্তব্যরত অবস্থায় গেইটম্যান: লেভেল ক্রসিং সমূহে সড়ক যান চলাচলের জন্যও গেইট বা শিকল খোলা থাকা কালে , গেইটম্যঅন আসন্ন ট্রেন সমূহের দিকে সতর্ক দৃষ্টি রাখিবেন এবং ট্রেন সমূহকে যাইতে দিবার জন্য সড়ক যানের দিকে গেইট বা শিকল বন্ধ করিয়া তালা লাগাইবার জন্য প্রস্তুত থাকিবেন।
আ:নি: 227 চ: গেইট সমূহকে তালাবদ্ধ করণ: সড়ক যানের দিকে বন্ধ থাকাকালে লেভেল ক্রসিং সমূহের গেইট বা শিকল নিশ্চিত ভাবে তালাবদ্ধ থাকিবে।
আ:নি 227 ছ: পয়েন্টসম্যান কর্তৃক পরিচালিত গেইটসমূহ: স্টেশন সীমার ভিতরে অবস্থিত গেইট সমূহ পরিচালার জন্য কর্তব্যরত থাকাকালে পয়েন্টসম্যানগণ নিযুক্ত হইতে পারেন । সেই ক্ষেত্রে এইরূপ নিয়োজিত পয়েন্টসম্যানের উপর গেইটম্যানদের বেলায় প্রযোজ্য সকল নিয়মাবলী পূর্ণরূপে প্রযোজ্য হইবে। বিকল্প কোন নির্দেশ না থাকিলে পয়েন্টসম্যান কর্তৃক পরিচালিত গেইটসমূহ সাধারণভাবে সড়ক যানের জন্য খোলা থাকিবে।
আ:নি:227 জ: রাত্রিকালে গেইটসমূহে বাতির ব্যবস্থা: গেইট বা উত্তোলনযোগ্য প্রবিতবন্ধকওয়ালা সকল লেভেল ক্রসিং এ বাতির এমন ব্যবস্থা থাকিবে যাহাতে লেভেল ক্রসিংটি সড়ক যানের জন্য বন্ধ থাকাকালে রাত্রে সড়কের দিকে লাল আলো দেখাইবে ও অগ্রসরমান ট্রেনের দিকে কোন আলো দেখাইবে না এবং সড়ক যানের জন্য খোলা থাকা কালে সড়কের দিকে সাদা আলো দেখাইবে ও ট্রেনের দিকে কোন আলো দেখাইবে না।
আ:নি:227 ঝ: গেইট ল্যাম্প প্রজ্জলিত করণ: লেভেল ক্রসিং সমুহে প্রদত্ত সকল বাতি সূর্যাস্তের সময় জ্বালানো হইবে এবং শুধুমাত্র সূয়োদয়ের সময় নিভানো হইবে। সেই গুলিকে অন্ধকার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়াতেও প্রজ্জলিত রাখিতে হইবে।
আ:নি: 227 ঞ: গতিরোধক এবং গতিরোধক চিহ্ন: সকল লেভেল ক্রসিং এর প্রতিটি সড়কমূখে সবচেয়ে নিকটতম রেল পথের কেন্দ্র হইতে 10 মিটার বা 10 গড় দূরে প্রধান প্রক্যেশল কর্তৃক অনুমোদিত আকৃতির একটি গতিরোধক প্রদত্ত হইবে। িগতিরোধকের 10 মিটার বা 10 গজ দূরে গতিরোধকটির অস্তিত্ব নির্দেশকরালী একটি সড়ক ফলক (রোড সাইন) থাকিবে এবং গতি রোধকটি কালো সাদা জ্রেব্রা ডোরা রঙের হইবে।
আ:নি: 227 ট: হুশিয়ারী ফলক : সকল গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং এর সড়কের মুখে অগ্রসরমান সড়ক যানের প্রতি এই র্মে হুশিয়ারকরী একটি হুসিয়ারী ফলক থাকিবে যে, গেইটটি গেইটম্যান বিহীন এবং রেফপথ অতিক্রম কালে সম্ভাব্য দুর্ঘটনা জনিত যে কোন ক্ষয়ক্ষতির জন্য সড়ক ব্যবহারকারী দায়ী হইবেন। এই হুশিয়ারী ফলক নিন্মলিখিত রূপে লিখিত থাকিবে।
সাবধান: এই লেভেল ক্রসিং এ কোন গেইটম্যঅন নাই। পথচারী ও সকল প্রকার যানবাহনের চালক ইহার উপর দিয়া নিজ দায়িত্বে পারাপার করিবেন এবং যে কোন রূপ দূর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন।
আ:নি 227 ঠ: হুইসেল ফলক গেইটম্যাল ওয়ালা হউক বা গেইটম্যান বিহীন হউক সকল লেভেল ক্রসিং এর রেলের আগমন পথে প্রধান প্রকৌশল কর্তৃক অনুমোদিত নমুনার হুইসেল ফলক থাকিবে। সকল অগ্রসরমান ট্রেনের চালকগণ এই হুইসেল ফলকের নিকটে একটি দীর্ঘ বংশীধ্বনী করিবেন।
আ:নি: 227 ড: স্টেশন কার্যবিধিতে লেভেল ক্রসিং সমূহের বিশধ ববরণ: স্টেশন কার্যবিধিতে স্টেশন এলাকায় অবস্থিত সকল লেভেল ক্রসিং এর অবস্থান , লেভেল ক্রসিংটির শ্রেণী গেইটম্যানের সংখ্যা এবং সাধঅরণত কখন গেইটগুলি সড়ক ট্রাফিরেকর জন্য উন্তক্ত এবং বন্ধ থাকিবে তাহারও বিবরণ থাকিবে।
আ:নি 227 ঢ: জনসাধারণের অসুবিধা সৃষ্টি না করা: স্টেশন সীমার মধ্যে অবস্থিত লেভেল ক্রসিং সমূহের ক্ষেত্রে জনসাধারণের জন্য সম্ভব সবচেয়ে কম অসুবিধা ঘটাইয়অ উহাদের পরিচালনার জন্য স্টেশন মাষ্টার দায়ী থাকিবে।