নিরাপদ রক্ষণ:214
ট্রেন সমূহের নিরাপদ রক্ষণ:214:
স্থায়ীপথ অথবা পূর্তকর্মে নিয়োজিত প্রত্যেক রেলওয়ে কর্মচারী, কোন কোন ট্রেনের দায়িত্বপ্রাপ্ত গার্ড অথবা চালকের চাহিদানুয়ায়ী , সাধারণ নিয়ম 164 অনুসারে ট্রেনট্রির নিরাপদ রক্ষণের জন্য যথাযথ সাহায্য করিবেন।
খ: লরী ,ট্রলি এবং মোটর ট্রলি সমূহের পরিচালনা:
215 : লরী এবং ট্রলি সমূহের মধ্যে: 215:
(ক) 215 হইতে 224 নং পর্যন্ত সাধারণ নিয়মসমূহের নির্মিম , যে গাড়ীতে চারজন লোক দ্বারা রেল লাইন হইতে উঠাইতে পারা যায়, তাহাকে ট্রলি বলিয়া ধরা হইবে এবং যে কোন অনুরূপ কিন্তু অপেক্ষাকৃত ভারী গাড়ীকে লরী বলিয়া ধরা হইবে।
(খ) জরুরী অবস্থা ছাড়া, কোন ট্রলি স্থায়ীপথের বা অন্য কোন প্রকার ভারী মালামাল ও সরঞ্জামাদি পরিবহণের জন্য ব্যবহৃত হইবে না এবং যখন কোন ট্রলি এই প্রকার বোঝাইকৃত হইবে , তখন এই সকল বিধিসমূহের নির্মিম উহাকে লরী বলিয়া গণ্য করিতে হইবে।
কার্যকর ব্রেকসমূহ: 216:
কোন লরী বা ট্রলি কার্যকর ব্রেকযুক্ত হওয়া ব্যতীত লাইনের উপর রাখা চলিব না।