বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 204, 206

অনধিকার প্রবেশ:204

অনধিকার প্রবেশ:204: প্রত্যেক মেট তাহার এলাকাধীন লাইনে অথবা উহার বেড়াজালের ভিতরে মানুষ অথবা গবাদি পশুর কোনরূপ অনধিকার প্রবেশে বাধা দিবেন। অগ্নিকান্ড:205: যেখানে ওয়েম্যান বা গ্যাঙম্যান কর্মে নিয়োজিত রহিয়াছেন রেলওয়ের এইরূপ কোন অংশে অথবা উহার নিকটস্থ কোন স্থানে আগুন ধরিলে ওয়েম্যান বা গ্যাঙম্যানগণ আগুন নিভাইতে সচেষ্ট হইবেন, যাহাতে আগুন ছড়াইয়অ পড়িতে না পারে। তবে, অন্য কোন বিশেষ নির্দেশাবলী পাওয়া সাপেক্ষে, কোন বৈদুতিক সরঞ্জামে আগুন ধরিলে কোন গ্যাঙম্যান তাহা নিভাইবার চেষ্টা না করিা তৎক্ষণাৎ এ বিষয়ে নিকটস্থ স্টেশন মাষ্টারের নিকট খবর দিবে এবং ঐ পথে কোন ট্রেন বা ট্রলি গেলে তাহার মাধ্যমেও জানািইবেন। একজনের বেশী ওয়েম্যান থাকিলে ঘটনাটি উভয় দিকের স্টেশন মাষ্টারকেই জানাইতে হইবে। টীকা: সা:নি: 169 দ্রষ্টব্য: ট্রেন বা ট্রাফিকের জন্য বিপদজনক এমন কোন কার্য:206: স্থানীয় অথবা পূর্তকর্ম পরিদর্শকের অথবা তাহার পক্ষে বিশেষ নির্দেশানুসারে নিয়োজিত কোন যোগ্য রেলকর্মচারীর পুর্ব অনুমোদন ব্যতীত কোন গ্যাঙ এমন কোন কার্য শুরু করিবে না বা চালাইয়া যাইবে না যাহা ট্রেন চলাচল অথবা ট্রাফিক (যাত্রী ও মালামাল) চলাচলে বিপদ ঘটাইতে পারে। তবে কোন রেলওয়ে কর্মচারী যদি সেই রকম কোন অনুমোদন দেন তবে স্বয়ং উপ৪স্থিত থাকিয়া ঐ কার্য তত্বাবধান করিবেন এবং বিধি 210 ,212 ও 213 অনুযায়ী ঐ কার্য সমাধা হইতেছে কিনা তাহা লক্ষ্য রাখিবেন। অবশ্য , বিশেষ জরুরী ক্ষেত্রে , উক্ত রেলকর্মচারীর আগমনের পূর্বেই যদি নিরাপত্তার কারণে ঐ ধরণের কোন কার্য শুরু করিতে হয়, তাহা হইলে মেট তাহা অবিলম্বে শুরু করিতে পারেন তবে, সাধারণ নিয়ম 213 তে সন্নিবেশিত নির্দেশগুলি সঠিকভাবে পালিত হইতেছে কিনা তিনি তাহা নিশ্চিত করিবেন।