গেজ সিগনাল ও যন্ত্রপাতির পরিদর্শন:202
গেজ সিগনাল ও যন্ত্রপাতি সমূহ পরিদর্শন:202:
(ক) প্রত্যেক স্থায়ীপথ অথবা পূর্তকর্ম পরিদর্শক সাধারণ নিয়ম 201 (খ) অনুযায়ী গ্যাঙগুলিকে সরবরাহকৃত স্থায়ীপথ গেজ, পতাকা, সিগনাল বাতি, পটকা ও যন্ত্রপাতি প্রত্যেক মাসে অন্ততঃ একবর পরিদর্শন করিবেন এবং ঐ সকল সরঞ্জামাদি পূর্ণ ও ভালো অবস্থায় আছে কিনা তাহা নির্ণয় করিবেন।
(খ) উপরোক্ত কোন সরঞ্জাম খারাপ হইয়া অথবা হারাইয়া গেলে তিনি পূরণ করিয়া দিবার ব্যবস্থঅ করিবেন।
আ:নি: 202 ক : গেজ ও স্পিরিট লেভেল সঠিক মানসম্পন্ন অবস্থায় রাখার জন্য স্থায়ীপথ পরিদর্শক দায়ী থাকিবেন।
আ:নি: 202 খ : প্রতি দিনের কর্মের পর সকল সরঞ্জামাদি যাহাতে নিরাপদে তালাবদ্ধ থোকে সেই জন্যে মেট দায়ী থাকিবেন।
সিগনাল ও লাইনের নিরাপত্তার ব্যাপারে মেটের দায়িত্ব:203:
প্রত্যেক মেট এইমর্মে নিশ্চিত করিবেন যে,
(ক) 201 (খ) বিধি মোতাবেক তাহার নিকট সরবরাহকৃত সিগনাল সমূহ ঠিকঠাক এবং যে কোন সময়ে ব্যবহার উপযোগী অবস্থঅয় মওজুদ আছে।
(খ) তাহার অধীনস্থ দলের প্রত্যেক হাত সিগনাল ও পটকা সিগনাল সম্পর্কে সঠিক জ্ঞান রহিয়াছে। এবং
(গ) তাহার আওতাধীন লাইন ট্রেন চলাচলের জন্য নিরাপদ রহিয়াছে।