বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 199

স্থায়ীপথ পরিদর্শকের দলিলপত্র:199

visit permanent way documents

স্থায়ীপথ এবং পূর্তকর্ম পরিদর্শকের প্রয়োজনীয় দলিল পত্র সরবরাহ:199: প্রত্যেক স্থায়ীপথ বা পূর্তকর্ম পরিদর্শককে নিন্মোক্ত দলিলপত্র সরবরাহ করা হইবে এবং তাহারা নিজেরাও ঐ সকল দলিলপত্র সংগ্রহ করিবার জন্য দায়ী থাকিবেন। (ক) সকল সংশোধনী কপি ও পরিশিষ্ট সহ চলতি ওয়ার্কিং টাইমটেবিলের একটি কপি এবং (খ) যোগাযোগ মন্ত্রণালয়, রেলপথ বিভাগ কর্তৃক অনুমোদিত সকল প্রমীত মাপ এর তালিকাসুচীর একটি কপি । আ:নি: 199 ক : স্থায়ীপথ পরিদর্শক ও সহকারী পরিদর্শকদিগকে তাহাদের সেকশনে চলাচলকারী বিশেষ ট্রেনসমূহ ও ওয়ার্কিং টাইমটেবিল সম্পর্কে সম্যক ধারণা ও জ্ঞান রাখিতে হইবে।