বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 197

সরঞ্জামের রক্ষণাবেক্ষণ:197

protect goods

সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ: 197: প্রত্যেক স্থায়ীপথ পরিদর্শক অথবা পূর্তকর্ম পরিদর্শক তাহার দায়িত্বাধীন সকল রেল, চেয়ার , স্লীপার ও অন্যান্য সরঞ্জামাদির নিরাপত্তা নিশ্চিত করিবেন এবং বস্তুত: ব্যবহার করা হয় না সেই ধরণের মালামাল লাইন হইতে নিরাপদ দূরত্বে সুন্দরভাবে গুছাইয়া রাখিবেন। আ:নি:197 ক : স্লীপারের গাড়াগুলিকে এক স্তর মাটি দিয়া ঢাকিয়া রাখিতে হইবে এবং আগুন হইতে রক্ষা করার জন্য গাদাটির চারপাশের 8 মিটার (25 ফুট) দুরত্ব পর্যন্ত ঘাস ছোট করিয়া ছাঁটিয়া রাখিতে হইবে। আ:নি:197 খ : আলগা স্থায়ীপথ সরঞ্জাম, যন্ত্রপাতি ইত্যাদি লাইনের ধারে ফেলিয়া রখঅ যাইবে না যেখানে সেগুলি ব্যবহার করিয়া দুষ্কৃতকারীগণ বিপদজনক প্রতিবন্ধকতা সৃস্টি করিতে পারে। এই ধরণের দ্রভ্যাদি যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করিয়া সাময়িকভাবে গুমটি ঘরে ব্য গ্যাং হাটে বা অন্য কোন নির্ধারিত স্থানে রাখিতে হইবে এবং পরবর্তীকালে প্রথম সুযোগেই স্টেশনে লইয়া যাইতে হইবে।