বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 186

আসিবার অনুমতি:186

authority to proceed.

আসিবার অনুমতি এবং অগ্রসর হইবার অধিকার:186: স্টেশন মাষ্টার ভিন্ন অপর কোন ব্যক্তি ট্রেন আসিবার অনুমতি চাহিবেন না বা দিবেন না, কিংবা ট্রেন অগ্রসর হইবার অধিকার প্রদান করিবেন না। আ:নি: 186 ক : কর্তব্যকর্ম বদল করিবার কালে স্টেশন মাষ্টারগণ অবশ্যই ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে , শেষ ট্রেনটি যাহার জন্য লাইন ক্লিয়ার চাওয়া বা দেওয়া হইয়াছিল সংশ্লিষ্ট সেকশন পরিষ্কার করিয়াছে এবং ট্রেন সংবাদ বহি বা ট্রেন সিগনাল রেজিষ্টার পুরণ হইয়াছ ।