আচরণ:181
সাধারণ আচরণ বিধি: 181:
(ক) : প্রত্যেক রেলওয়ে কর্মচারীর আচরণ ক্ষ্রিপ্র, শিষ্ট এবং বিনয়ী হইবে
(খ) প্রত্যেক রেলওয়ে কর্মচারী সর্বদা জনসাধারণকে ন্যায্য সুবিধা দিবেন এবং সঠিক ভাবে তথ্য প্রদানের বিষয়ে যত্নবান হইবেন।
হারানো দ্রব্যাদি প্রাপ্তি: 182:
যদি কোন রেলওয়ে কর্মচারী রেলওয়ে এলাকায় অথবা কোন গাড়ীর ভিতরে এমন কোন দ্রব্য পান যাহা ট্রেন হইতে পড়িয়া যাওয়া বা হারানো বলিয়া মনে হয়, উহা রেলওয়ে প্রশাসনের হউক বা ব্যক্তিগত মালিকেরই হউক , তবে তিনি সেইরূপ দ্রব্যাদি বিশেষ নির্দেশানুসারে নিষ্পত্তির জন্য সত্বর নিকটতম স্টেশন মাশ্টারকে প্রদান বা তাহার নিকট প্রেরণ করিবেন।
আ:নি: 182 ক: একটি ট্রেন প্রান্তিক স্টেশনে পৌছিবার পর অবশ্যই গার্ড বা আর, পি, সি কোন পুলিশ কনস্টেশল পাওয়া গেল তাহাকে সহ যাত্রীদের নামিয়া যাওয়ার সাথে সাথে প্রতিটি কোচের অভ্যন্তরে পূর্ণাঙ্গরূপে পরীক্ষা করিবেন।কোচের ভিতরে প্রাপ্ত অদাবীকৃত দ্রব্যাদি অবশ্যই সত্বর স্টেশন মাষ্টারের নিকট হস্তান্তরিত হইবে এবং এতদসংক্রান্ত একটি প্রাপ্তিস্বীকারপত্র গৃহীত হইবে যাহা গার্ডের জার্নালের সহিত প্রেরণ করিতে হইবে।
আ:নি: 182 খ: এই পরীক্ষার পর ট্রেন পরীক্ষকদল তাহাদের পরীক্ষাকার্য শুরু করিবেন।(সা:নি: 141 দ্রষ্টব্য)