নিয়মসমূহের সহিত পরিচয়:173
নিয়মসমূহের সহিত পরিচয়: 173 : প্রত্যেক রেলওয়ে কর্মচারী স্বীয় কত্যব্য কর্মের সহিত সম্পর্কযুক্ত নিয়মসমূহের অনুলিপি প্রাপ্ত হন বা না হন , সেগুলি সম্পর্কে সম্যক জ্ঞান রাখিবেন এবং রেলওয়ে প্রশাসন ইহা করা নিশ্চিত করিবেন।
আ:নি: 173 ক : ট্রেন পরিচালনের সহিত জড়িত রেলওয়ে কর্মচারীগণের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন এবং বিভাগীয় কর্মকর্তা , পরিদর্শক ও স্টেশন মাষ্টারগণের কত্যব্য হইল এই বিষয়ে নিজেরা নি:সন্দেহ হওয়া যে , তাহাদের অধঃস্থনগণ নিয়মসূহ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান রাখেন এবং উহাদের সকল পরিবর্ধন ও পরিবর্তনের বিষয়ে নির্দেশপ্রাপ্ত হন। যোগ্যতার সনদপত্র সমূহ ওপিটি/12 পত্রে জারীকৃত হইবে। মূল অংশ বিভাগীয় কর্মকর্তার নিকট নথিভুক্তির জন্য প্রেরিত হইবে এবং নথি অংশ ট্রাফিক পরিদর্শক বা স্টেশন মাষ্টার , যে ক্ষেত্রে যিনি প্রযোজ্য , তাহার নিকট সংরক্ষিত থাকিবে।