বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 170

অনুবাদ:170

নিয়ম সমূহের অনুলিপি বা অনুবাদ সরবরাহ: 170: (ক) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা : (1) রেলওয়ে অ্যাক্টের 47 নং ধারা অনুযায়ী রেলওয়েতে সমকালীন বলবং নিয়মসমূহের একটি অনুলিপি প্রত্যেক স্টেশন ও প্রত্যেক রানিং শেডে এবং (2) উক্ত আইনের অধীনে যে সমস্থ রেলওয়ে কর্মচারীর উপর নিদিষ্ট দায়িত্ব অর্পিত হইয়াছে এবং যাহারা ইংরেজী বা বাংলা বুঝিতে পারেন। তাহাদের প্রত্যেককে উক্ত নিয়ম সমূহের একটি অনুলিপি অথবা উহার যে অংশ তাহার কত্যব্য কর্মের সহিত সম্পযযুক্ত সেই অশে সমূহের একটি অনুলিপি সরবরাহ করিবেন। (খ) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা , স্বীয় বিবেচনায় ইংরেজী বুঝেন না এইরূপ কোন কর্মচারীকে বাংলা ভাষায় উক্ত নিয়ম সমূহের একটি অনুলিপি অথবা উহার যে অংশ তাহার কর্তব্যকর্মের সহিত সম্পর্কযুক্ত সেই অংশ সমূহের একটি অনুলিপি সরবরাহ করিবেন। আ:নি: 170 ক : সা: নি: 170 (ক) অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হইলেন সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় ট্রাফিক তত্বাবধায়ক, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী , নির্বাহী প্রকৌশলী কিংবা বিভাগীয় সংকেত প্রকৌশলী , যে ক্ষেত্রে যিনি প্রযোজ্য: আ:নি: 170 খ : সা: নি: 170 (খ) অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হইলেন বিভাগীয় প্রধান এবং তাহার নির্দেশ মোতাবেক বিভাগীয় কর্মকর্তাগণ মাতৃভাষার অনুবার সমূহ সরবরাহ করিবেন। আ:নি: 170 গ : সা: নি: 170 (গ) (1) এ উল্লেখিত নিয়মসমূহ হইল যাহা এই পুস্তকে লিপিবদ্ধ হইয়াছে সেইগুলি। আ:নি: 170 ঘ : এই পুস্তকে বর্ণিত সাধারণ নিয়মাবলীর অব্যাহতি নীচেই উহাদের সংশ্লিষ্ট আনুষঙ্গিক নিয়মাবলী দেওয়া হইয়াছে এবং সংশ্লিষ্ট সাধারণ নিয়ম টির ক্রমিক নম্বরের পূর্বে আ:নি: কথাগুলিসহ ক্রমিক নম্বর হিসাবে ব্যবহারের মাধ্যমে উহারা কোন সাধঅণ নিয়মের সহিত সম্পর্কযুক্ত তাহা বুঝানো হইয়াছে। এই নিয়মাবলীর পরিশিষ্ট সমূহ এই পুস্তকের শেষে সন্নিবেশ করা হইয়াছে। কিন্তু প্রকৃতপক্ষে উক্ত আনুষঙ্গিক নিয়মাবলীর বা পরিশিষ্ট সমূহ কোনক্রমেই মূল সাধারণ নিয়মাবলীর হইতে কম গুরুত্বপুর্ণ নহে। আ:নি: 170 ঙ: সাধারণ নিয়মসূহ সংশোধন করিতে সরকারী আদেশ এবং আনুষঙ্গিক নিয়ম ও পরিশিষ্ট সমূহ সংশোধন করিতে মহাব্যবস্থাপকের আদেশ লাগবে। উক্ত সংশোধনীসমূহ মহাব্যবস্থঅপক কর্তৃক সময়ে সময়ে শুদ্ধিপত্রের আকারে প্রকাশিত হইবে। আ:নি: 170 চ : রেলওয়ে অ্যাক্টের 101 নং ধারামতে রেলওয়ের প্রত্যেক কর্মচারী সাধালণ নিয়মসসূহের মতই আনুষঙ্গিক নিয়ম এবং পরিশিষ্ট সমূহের আওতাভুক্ত এবং তিনি এই পুস্তকের অনুতর্ভুক্ত তাহার কর্তব্যকর্মের সহিত সম্পর্যযুক্ত সকল নিয়ম িএবং সময়ে সময়ে উহাদের সংশোধনীসমূহ সম্পর্কে নিরেজকে ওয়াকিবহার রাখিবেন। আ:নি: 170 ঝ: প্রত্যেক রেলওয়ে কর্মচারী তাহার নিকট সরবরাহকৃত এই সকল নিয়ম এবং সঠিকভাবে আটকানো উহাদের শুদ্ধিপত্রসমূহ কর্তব্যরত অবস্থায় নিজের কাছে রাখিবেন।