আউটার হোম স্টাটার সিগনাল:14
আউটার ,হোম এবং স্টাটার সিগনাল সমূহ : 14:
(1) জোড়া পথ (ডাবল লাইন) এলাকায় হোম সিগনাণের পিছনে নিরাপদ দূরত্বে স্থাপিত হয় (সাঃ নিঃ 235 (3)
(2) একক পথ (সিঙ্গেল লাইন) এলাকায় এডভান্সড স্টাটার সিগনাল , অথবা শান্টিং সীমা বোর্ড (এস এল বি) অথবা নিরাপদ দূরত্ব বোর্ড (এডিবি) বাহিরে নিরাপদ দূরত্বে স্থাপিত হয় (সাঃ নিঃ 253 (3)
(আ): হোম সিগনাল একটি স্টপ সিগনাল্ ইহা ‘এ’ ও ’সি’ শ্রেণীর স্টেশনে প্রথম স্টপ সিগনাল এবং ‘বি’ শ্রেণীর স্টেশনে দ্বিতীয় স্টপ সিগনাল । হোম সিগনাল উহার সংশ্লিষ্ট লাইনটির সকল সংযোগের (কানেকশন) বাহিরে স্থাপিত হইবে।
(ই) কোন স্টেশনে স্টাটার সিগনাল , মাত্র একটি থাকিলে , অথাব এডভান্সড স্টাটার , একাধিক স্টাটার থাকিলে , এমন স্থানে স্থাপিত হইবে যাহার বাহিরে ট্রেন সমেত যাইতে হইলে চালককে অবশ্যই কার্য পদ্ধতি অনুসারে অগ্রসর হইবোর অধিকার (অথরিটি টু প্রসিড) পাইতে হইবে। এডভান্সড স্টাটার সিগনালটি যদি শেষ স্টপ সিগনাল হয় তাহা হইলে উহা সংশ্লিষ্ট লাইনটির সকল সংযোগের সামনে স্থাপিত থাকিবে।
টীকা : ‘এ’ শ্রেণীর স্টেশনে স্টাটার সিগনালটি অতি অবশ্যই হোম সিগনালের অন্ততঃ সিকি মাইল সামনে থাকিবে।
আঃ নিঃ 14(ক) : শেষ স্টপ সিগনাল সামনের স্টেশন হইতে আসিবার অনুমতি (পারমিশন টু এপ্রোচ) পাওয়া ছাড়া কোন ট্রেনের জন্য সংশ্লিষ্ট মেষ স্টপ সিগনালটিকে অনুমতিজ্ঞাপক অবস্থায় নেওয়া যাইবে না।